1 Answers
পদার্থের যে বিভিন্ন ভৌত অবস্থা আছে তার মধ্যে গ্যাস একটি এবং তা অত্যন্ত ব্যতিক্রমী। গ্যাসের সচলতা অত্যন্ত বেশি এবং গ্যাস খুবই সংকোচন ও প্রসারণশীল। গ্যাস সম্পর্কে আলােচনা করতে হলে এ বৈশিষ্ট্যগুলাে জেনে নেয়া দরকার। গ্যাসের বৈশিষ্ট্য গঠনঃ গ্যাস পদার্থের একটি সমসত্ত্ব সঞ্চরনশীল ভৌত অবস্থা। এটি অসংখ্য স্থিতিস্থাপক, গােলাকার ও অতি ক্ষুদ্র কণার সমন্বয়ে গঠিত। মিশ্রণ ক্ষমতাঃ একাধিক গ্যাস পরস্পর যে কোন অনুপাতে মিশ্রিত হয়ে সমসত্ত্ব মিশ্রণ তৈরি করে। চাপঃ গ্যাস পাত্রের একক ক্ষেত্রে গ্যাস অণুসমূহের প্রযুক্ত বলকে গ্যাসের চাপ বলে। তাপমাত্রা বৃদ্ধি করলে স্থির আয়তনে গ্যাসের চাপ বৃদ্ধি পায়। আকৃতি ও আয়তনের অনির্দিষ্টতাঃ গ্যাসের নির্দিষ্ট কোন আকৃতি ও আয়তন নেই। যে পাত্রে রাখা হয় গ্যাস সে পাত্রের আয়তন ও আকৃতি লাভ করে। আয়তনঃ গ্যাস অণুসমূহের নিজস্ব আয়তন পাত্রের আয়তনের তুলনায় অত্যন্ত নগণ্য। আন্তঃআণবিক আকর্ষণ বল ও ফাকা স্থানঃ গ্যাসের অণুসমূহের মধ্যে আন্তঃআণবিক ফাকা স্থান খুব বেশি এবং আন্তঃআণবিক আকর্ষণ বল প্রায় নেই বললেই চলে। সঙ্কোচন ও প্রসারণযােগ্যতাঃ তরল ও কঠিন পদার্থের চেয়ে গ্যাসীয় পদার্থ অনেক বেশি সংকোচনশীল ও প্রসারণযােগ্য। তাপমাত্রা বৃদ্ধি করলে গ্যাসের আয়তন বৃদ্ধি পায় এবং চাপ বৃদ্ধিতে আয়তন হ্রাস পায়। গতিশক্তিঃ গ্যাস অণসমূহ উচ্চ গতিশক্তির অধিকারী। তাপমাত্রা বৃদ্ধি করলে গতিশক্তি বৃদ্ধি পায়।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy