1 Answers

কোন বাস্তব সংখ্যা a এর পরম মান বা মডুলাস (প্রতীক: |a|) বলতে সংখ্যাটির শুধুমাত্র সাংখ্যিক মানকে বোঝায়। অর্থাৎ +১০ এর পরম মান ১০ আবার -১০ এর পরম মানও ১০। কোন সংখ্যার পরম মানকে সংখ্যারেখায় মূলবিন্দু থেকে সংখ্যাটির দূরত্ব হিসেবে চিন্তা করা যায়। যেকোন বাস্তব সংখ্যা a এর পরম মানকে |a| দ্বারা চিহ্নিত করা হয় এবং নিম্নোক্ত ভাবে সংজ্ঞায়িত করা হয়- |a|= a. if a≥0     = -a. if a<0 উপরোক্ত সংজ্ঞা থেকে দেখা যায় a এর পরম মান সবসময়ই ধনাত্বক হবে কখনোই ঋণাত্বক হতে পারবে না। যেহেতু + বা - চিহ্ন বর্জিত বর্গমূলচিহ্ন শুধুমাত্র ধনাত্বক বর্গমূলকে নির্দেশ করে সুতরাং |a|= √a² যা কোথাও কোথাও পরম মানের সংজ্ঞা হিসেবে ব্যবহৃত হয়। আরো জানতে এখানে ক্লিক করুন।

9815 views