1 Answers

ব্রাউনীয় গতির বৈশিষ্ট্যগুলাে নিচে তুলে ধরা হলাে : এই গতি স্বতঃস্ফূর্ত ও শাশ্বত। এই গতি কোনাে দিনই বন্ধ হয় না। এই গতি অবিরাম ও সম্পূর্ণ অনিয়মিত। দুটি গতি কখনােই একই প্রকার হয় না। কণাগুলাের রাসায়নিক প্রকৃতি অর্থাৎ গঠনের উপর এবং পাত্রের কম্পনের অর্থাৎ নড়াচড়ার উপর এই গতি নির্ভর করে না। কণাগুলাের আকারের উপর গতি নির্ভর করে। কণা যত ছােট হয় চঞ্চলতা তত বৃদ্ধি পায়। তাপমাত্রা বৃদ্ধি পেলে কণার গতি বৃদ্ধি পায়। একই তাপমাত্রায় একই আকারের বিভিন্ন কণার গতি সমমাত্রায় থাকে। মাধ্যমের সান্দ্রতার উপর এই গতি নির্ভর করে। মাধ্যমের সান্দতা যত কম কণার গতি তত বৃদ্ধি পায়।

7701 views Answered

Next steps