1 Answers

এথেরোস্ক্লেরোটিকের (রক্তবাহীকা সরু হয়ে যাওয়া) সঙ্গে যুক্ত উপসর্গগুলোর মধ্যে রয়েছে: বুকে টান ধরা, যন্ত্রণা (পুরুষদের ক্ষেত্রে সাধারণ) এবং অস্বস্তি হওয়া (মহিলাদের ক্ষেত্রে সাধারণ)। শ্বাসকষ্ট হওয়া। বুকের ব্যথা যা চোয়াল, ঘাড়, পিঠ এবং তলপেটের নিচে ছড়িয়ে যায়। হাত ও পায়ের অসাড় হয়ে যাওয়া,ব্যথা ও দুর্বলতা। এরিথমিয়ার সঙ্গে যুক্ত উপসর্গগুলি হল: বুকে ঝাপটানি অনুভব করা। বুক ধড়ফড় করা এবং মাথা ঘোড়া। ট্যাকিকার্ডিয়া (দ্রুত হৃদ কম্পন )। ব্র্যাডিকার্ডিয়া (আস্তে হৃদ কম্পন)। শ্বাসকষ্ট। হার্টে ত্রুটি বা হার্ট ফেইলিওরের সাথে যুক্ত উপসর্গগুলি হল: বাচ্চাদের ক্ষেত্রে ফেকাশে, এবং নীলাভ গায়ের রঙ। বাচ্চাদের ক্ষেত্রে খাওয়ানোর সময়ে নিঃশ্বাস নিতে অসুবিধে হওয়ার জন্য খাবারে অনীহা দেখা দিতে পারে, তাই ওজন কম হওয়ার সম্ভাবনা থাকে। হাত, পা, ও পাকস্থলী ফুলে যাওয়া। ব্যায়াম বা নির্দিষ্ট শারীরিক ক্রিয়াকর্মের পরে একজন সহজেই ক্লান্তি অনুভব করতে পারেন। হার্টের সংক্রমণের সাথে যুক্ত উপসর্গগুলি হল: রাতে ঘাম হওয়া বা ঠান্ডা লাগা। কাশি। বুক কলকল করা। বুকে, তলপেটে, হাতের আঙুলে এবং পায়ের আঙুলে ব্যথা হওয়া।

4379 views

Related Questions