1 Answers
অডিটরি (শব্দ) হ্যালুসিনেশন এই প্রকারের হ্যালুসিনেশনে রোগী কোন বাস্তব বাহ্যিক উৎস ছাড়াই এক বা একাধিক কণ্ঠস্বর শুনতে পায়। কিছু ক্ষেত্রে আপনি তৃতীয় ব্যক্তি হিসাবে দুইটি গলাকে আপনার সম্বন্ধে কথা বলতে শুনতে পারেন। এই দুই কণ্ঠস্বর হতে পারে আপনার মাথার বাইরে বা ভিতরে। কোন কোন সময়ে আপনি নিজের চিন্তাই সশব্দে শুনতে পাবেন। ভিসুয়াল (দৃশ্য) হ্যালুসিনেশন আপনি অন্য মানুষের উপস্থিতি বা আলোর ঝলক দেখতে পাবেন যা বাস্তবে অনুপস্থিত। অলফ্যাক্টরি (ঘ্রাণ) হ্যালুসিনেশন আপনি অভ্যন্তরীণ বা বাহ্যিক উৎস থেকে আসা গন্ধ পেতে পারেন। এর জন্য কিছু রোগী অত্যধিক স্নান করে, অতিরিক্ত সুগন্ধী (পারফিউম) ব্যবহার করে অথবা, যদি তারা নিজেদেরকে এই দুর্গন্ধের উৎস বলে মনে করে, তবে অন্যদের থেকে দূরত্ব বজায় রাখে। গাস্টেটরি (স্বাদ) হ্যালুসিনেশন আপনার স্বাদের অনুভূতির পরিবর্তন হয়ে যেতে পারে, তেষ্টা এবং লালাক্ষরণ বেড়ে যেতে পারে। ট্যাকটাইল (স্পর্শ) হ্যালুসিনেশন আপনার চামড়ার উপর দিয়ে বা তলা দিয়ে পোকা হেঁটে বেড়াচ্ছে এরকম অনুভূতি হতে পারে। সোমাটিক (দেহগত) হ্যালুসিনেশন আপনার অস্বাভাবিক শারীরিক অনুভূতির অভিজ্ঞতা হতে পারে, যেমন অন্যদের গা স্পর্শ করলেও তাদের উপস্থিতি বুঝতে না পারা।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy