1 Answers

মাড়ি থেকে রক্তপাত শুরু হবার আগে, সেখানে প্রতিক্রিয়া দেখা যায় (লাল এবং ফোলাভাব) এবং দাঁত ব্রাশ করা অথবা পরিষ্কার করার সময় সহজেই রক্তপাত শুরু হয় (জিঞ্জিভাইটিস)। রক্তপাত বৃদ্ধি পায় যখন ব্যথা ও প্রদাহ বাড়ে এবং চোয়ালের হাড় পর্যন্ত তা বিস্তার লাভ করে (পেরিও্ডন্টাইটিস)। রোগের যত অগ্রগতি হয়, বিভিন্ন উপসর্গ দেখা দিতে থাকে: 1.নিঃশ্বাসে দুর্গন্ধ 2.খাবার চিবানোর সময় ব্যথা এবং অসুবিধা 3.দাঁতগুলি নিজের জায়গা থেকে বেরিয়ে আসা, দাঁতের সাথে 4.মাড়ি আলাদা হয়ে যাওয়া 5.দাঁত নড়া, সাথে দাঁতের সংবেদনশীলতা বৃদ্ধি পাওয়া 6.মাড়ির মধ্যে পূঁজ জমা হওয়া 7.মুখের মধ্যে ধাতব স্বাদ, লালা নিঃসরণের পরিমাণ বেড়ে যাওয়া 8.এবং যখন সংক্রমণ অতি মাত্রায় বৃদ্ধি পায় তখন জ্বর আসা

7053 views Answered

Related Questions

Next steps