1 Answers
স্লিপ ডিস্ক আছে এমন অনেকে জানিয়েছেন যে 3-4 সপ্তাহের মধ্যে তাদের অবস্থার উন্নতি হয়েছে। কারুর আবার 3-4 মাসের মধ্যে উপসর্গগুলি সম্পূর্ণ চলে যায়। অবশ্য, অন্যদের বারে বারে ব্যথা হতে থাকে। স্লিপ ডিস্কের ব্যবস্থাপনার অন্তর্গত হল: বিনা অস্ত্রোপচারে চিকিৎসা উপসর্গগুলি, যেমন ব্যথা, থেকে আরাম দিতে বিনা অস্ত্রোপচারের চিকিৎসা খুব সাহায্য করে। বিনা অস্ত্রোপচারের চিকিৎসাগুলি হল: বিছানায় বিশ্রাম 3 দিন পর্যন্ত বিশ্রাম নিলে উপকার পাওয়া যায় কারণ এই সময়ের মধ্যে ক্ষতিগ্রস্ত টিস্যুগুলি নিরাময় হতে পারে। তবে, দীর্ঘকালের নিষ্ক্রিয়তা সুপারিশ করা যায় না। উপসর্গগুলি যখন কমে যেতে শুরু করবে, তখন আপনি আপনার দৈনন্দিন কাজকর্ম করা শুরু করবেন। তবে খেয়াল রাখবেন, যে কাজগুলি করলে প্রভাবিত এলাকায় চাপ পড়বে সেই কাজগুলি করা থেকে বিরত থাকবেন। ব্যথার ওষুধ ননস্টেরয়ডাল এন্টি-ইনফ্লামেটরি ওষুধগুলির (এন-এস-এ-আই-ডিস) অন্তর্গত হল বেদনা-নাশক ওষুধগুলি যেমন ইবুপ্রোফেন এবং নাপ্রক্সেন, যেগুলি ব্যথা থেকে আরাম দেয়। ফিজিয়োথেরাপি ফিজিওথেরাপি ব্যাপকভাবে পিঠের পেশী শক্তিশালী করার জন্য সুপারিশ করা হয়। ফিজিয়োথেরাপিস্টের দ্বারা সুপারিশ করা নির্দিষ্ট ব্যায়ামগুলি হাঁটাচলা করতে এবং উপসর্গগুলির ব্যবস্থাপনা করতে সাহায্য করবে। ফিজিয়োথেরাপিস্ট অন্য ধরণের চিকিৎসাও সুপারিশ করবেন যেমন তাপ দিয়ে চিকিৎসা, পিঠ বা ঘাড়ের পেশীগুলিকে সাহায্য করার জন্য স্বল্প মেয়াদি ব্রেসিং অথবা ব্যথা কমাবার জন্য ইলেক্ট্রোথেরাপি।.
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy