1 Answers

স্লিপ ডিস্ক হল মেরুদণ্ডের হাড়গুলির মাঝের টিস্যুর নরম গদিগুলির নিজের জায়গা থেকে সরে যাওয়া। এই অবস্থায় স্নায়ুর উপরে চাপ পড়ে এবং ব্যথা হয়। আমাদের মেরুদণ্ডে 26 টি হাড় আছে যাদের বলা হয় ভারটিব্রা। দুটি হাড়ের মাঝখানে গদির মত ডিস্কগুলি বসানো থাকে যাতে হাড়গুলি ঠিক জায়গায় থাকে। এই ডিস্কগুলি মেরুদণ্ড বাঁকানো বা প্রসারিত করতে সাহায্য করে। যদি এই ডিস্কগুলি ক্ষতিগ্রস্ত হয় বা ফুলে যায় তাহলে স্লিপ ডিস্ক রোগটি হয়। এই অবস্থায় ডিস্কের কেন্দ্রে অবস্থিত জেলির মতন অংশটি ডিস্ক থেকে ঠেলে বেড়িয়ে এসে মেরুদণ্ডের স্নায়ুতে চাপ দেয়। সাধারণত স্লিপ ডিস্ক হয় মেরুদণ্ডের নিচের অংশে (লাম্বার স্পাইন)। সাধারণত 30-50 বছর বয়সীদের স্লিপ ডিস্ক হয় এবং এর ফলে তীব্র ব্যথা হয়।

6904 views Answered

Next steps