1 Answers

স্লিপ অ্যাপনিয়া এমন একটি ঘুমের অসুখ যাতে ব্যক্তির ঘুমানোর সময় শ্বাস নেওয়া ক্রমাগত বন্ধ হয়ে যায় ও পুনরায় শুরু হয়। অবস্ট্রাক্টিভ স্লিপ অ্যাপনিয়া সাধারণ অবস্থা, যেখানে নাক থেকে শ্বাসনালীর মধ্যেকার শ্বাসপথের উপরিভাগের কোনও একটি অংশ অবরুদ্ধ হয়ে যাওয়ার ফলে আপনি নাক ডাকেন। সেন্ট্রাল স্লিপ অ্যাপনিয়া এমন একটি অবস্থা, যেখানে মস্তিষ্ক থেকে শ্বাস নেওয়ার সঙ্কেত শ্বাস-প্রশ্বাসের পেশীতে পাঠানো হয় না। মনে রাখা রাখা জরুরি, স্লিপ অ্যাপনিয়ায় আক্রান্ত সবাই রাতে নাক ডাকে না এবং বিপরীতও হতে পারে।

9340 views