1 Answers
সিডি, ডিভিডি, জিপ ডিস্কের তথ্য ধারণক্ষমতা বেশি হলেও এগুলােতে তথ্য সংরক্ষণ করা এবং পড়ার জন্য ড্রাইভের প্রয়ােজন হয়। বর্তমানে কম্পিউটারের মাদারবাের্ডের ইউএসবি (ইউনিভার্সেল সিরিয়াল বাস) পাের্টে লাগিয়ে সহজে তথ্য লেখা ও পড়ার নতুন এক সহায়ক স্মৃতি মাধ্যম বের হয়েছে। অত্যন্ত হালকা ও সহজে বহনযোগ্য কলমের ক্যাপের মতাে দেখতে এ মাধ্যমটিকে পেন ডিস্ক বলা হয়। ইউএসবি ইন্টারফেস ১.১ ব্যবহার করে এই পেন ডিস্কগুলাে পাের্টে জুড়ে দিয়ে খুব দ্রুতই এর মাধ্যমে ডাটা কপি বা রিড করা যাবে। ৩২ মেগাবাইট থেকে আরম্ভ করে পেনডিস্কগুলাের সর্বোচ্চ ক্যাপাসিটি প্রায় কয়েক গিগাবাইট পর্যন্ত। ফুল স্পিডে এই ডিস্কগুলাে ১২ মেগাবিটস পার সেকেন্ডে ডাটা ট্রান্সফার করতে পারে। ইউএসবি পাের্ট থেকেই পাওয়ার গ্রহণ করে বলে এর আলাদা কোনাে পাওয়ার সাপ্লাইয়েরও প্রয়ােজন হয় না। এতে আরো আছে রাইট/ডিলিট প্রােটেকশন সুইচ, শক রেজিস্ট্যান্স ইত্যাদি সুবিধা। ডুরেবল স্টোরেজ হিসেবেও এটি প্রায় ১০ বছর পর্যন্ত ডাটা ধরে রাখতে পারে। হট প্লাগ এন্ড প্লে সুবিধার কারণে ইন্সটলে কোন ঝক্কি ঝামেলা নেই।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy