1 Answers

ক্ষয় হয়েছে কি না তা দেখার জন্য দাঁতের ডাক্তার প্রথমে মুখের ভিতর পরীক্ষা করে দেখেন নানারকম যন্ত্রপাতির সাহায্যে, যেমন, দেখে অথবা স্পর্শ করে পরীক্ষা। যদি প্রয়োজন হয়, ডাক্তার রেডিওগ্রাফি করারও পরামর্শ দিতে পারেন দৃষ্টিলব্ধ পরীক্ষণটিকে নিশ্চিত করতে। এরপর, পরীক্ষা করে পাওয়া ফল ও রোগীর উপসর্গগুলির মধ্যে সংগতি রেখে, দাঁতের ডাক্তার চিকিৎসা পদ্ধতি ঠিক করেন। দাঁতের ক্ষয়ের ব্যাপকতা অনুযায়ী, দাঁতের ডাক্তার চিকিৎসা পদ্ধতি নির্ধারণ করেন।  প্রাথমিক চিকিৎসা – দাঁতের এনামেলের পুনর্গঠনের জন্য ফ্লুওরাইডেটেড বার্নিশ ব্যবহার করা হয়। এর পরবর্তী পর্যায়ে, চিকিৎসা হল দাঁতের ক্ষয় বন্ধ করতে ভরাট করা বা রুট ক্যানাল ট্রিটমেন্ট, খুবই মারাত্মকভাবে দাঁতের ক্ষয় হলে, ডাক্তার দাঁত তুলেও দিতে পারেন। দাঁতে সংক্রমণের কারণে জ্বর হতে পারে, যেমন মাড়িতে ফোড়া হওয়ার কারণে। যাইহোক, নিজের যত্ন নেওয়া, যেমন কম শর্করাজাতীয় ও পুষ্টিকর খাদ্য তালিকা, খুবই গুরুত্বপূর্ণ।

8483 views Answered

Related Questions

Next steps