1 Answers
প্রাথমিকভাবে, চিকিৎসক বিস্তারিত ভাবে সব ইতিহাস জানবেন, এবং একটি সম্পূর্ণ শারীরিক পরীক্ষা করবেন। এর উপর ভিত্তি করে, চিকিৎসক নিম্নলিখিত পরীক্ষাগুলির পরামর্শ দেবেন: সংক্রামিত জায়গাটি থেকে সোয়াব সংগ্রহ করে তা পরীক্ষা করে দেখা গনোরিয়া টেস্ট-কালচার,অণুবীক্ষণ যন্ত্রের মাধ্যমে নমুনার পরীক্ষা এবং নিউক্লেইক অ্যাসিড এমপ্লিফিকেশন টেস্ট (এনএএটি ) টেস্টের জন্য মুত্রের নমুনা সংগ্রহ করা চিকিৎসা পদ্ধতির মধ্যে রয়েছে : ডুয়াল থেরাপি অ্যান্টিবায়োটিক, যার একটি ডোজ মুখে এবং একটি ইনজেকশনের মাধ্যমে শরীরের মাংসপেশির ভিতরে দেওয়া হয়। কোনো ব্যক্তি যদি সংক্রামিত ব্যক্তির সাথে যৌন সংস্পর্শে আসেন (রোগ নির্ণয়ের ৬০ দিনের মধ্যে) তবে তাকেও বাধ্যতামূলক পরীক্ষা ও চিকিৎসার পরামর্শ দেওয়া হয়। গনোরিয়া আক্রান্ত ব্যক্তির ফলো-আপ টেস্ট বা পরবর্তীকালীন পরীক্ষাগুলিও করা দরকার। যাদের গনোরিয়ার চিকিৎসা চলছে তাদের ক্লমেডিয়ার চিকিৎসাও করানো উচিত। চিকিৎসা শেষ না হওয়া পর্যন্ত যৌন সংসর্গ এড়িয়ে চলা উচিত (একটি একক ডোজ নেওয়ার পরে 7 দিন অপেক্ষা করুন যৌন মিলনের আগে)।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy