1 Answers
বিস্তৃত ইতিহাস এবং শারীরিক পরীক্ষার পরে এই সংক্রমণ নির্ণয়ের জন্য সাধারণত টিস্যু বায়োপ্সি, কমপ্লিট ব্লাড কাউন্ট, বুকের এক্স-রে, ইউরিন মাইক্রোস্কোপি ও কালচার প্রভৃতি পরীক্ষাগুলি করা হয়ে থাকে। নিচের নির্ণয় প্রক্রিয়াগুলি এই ব্যাকটেরিয়াল সংক্রমণের ক্ষেত্রে কার্যকরী: ফ্লুওরেসিন টেস্ট উডের অতিবেগুনি আলোর তলায় পর্যবেক্ষণ করলে আক্রান্ত অঞ্চলগুলি জ্বলজ্বল করবে। পায়োসায়ানিন ফরমেশন বেশিরভাগ ক্ষেত্রে পায়োসায়ানিন তৈরি হয় যার ফলে পুঁজের রং হয় নীলচে সবুজ। সিউডোমোনাস সংক্রমণের চিকিৎসা হল: ক্ষতের ডিব্রাইডমেন্ট (মৃত টিস্যু সরিয়ে ফেলা)। ইমিউনোথেরাপি, এর মধ্যে আছে টিকাকরণ। অ্যান্টিবায়োটিক জাতীয় ওষুধ। সাধারণত যে অ্যান্টিবায়োটিকগুলি দেওয়া হয় তা হল: কারবেনিসিলিন টবরামাইসিন জেন্টামাইসিন সিলভার সালফাডায়াজিন সিপ্রোফ্লক্সাসিন সিউডোমোনাস সংক্রমণ প্রতিরোধের উপায়গুলি হল: যথাযথ নির্বিজকরণ প্রণালী মেনে চলা। যথাযথ বিচ্ছিন্নকরণ পদ্ধতির ব্যবহার। ক্যাথেটার ও অন্যান্য যন্ত্রগুলিকে পর্যাপ্ত পরিমাণে পরিষ্কার রাখা। ক্ষতের চিকিৎসায় টপিক্যাল অ্যান্টিব্যাকটেরিয়াল ক্রিম ও লোশনের ব্যবহার।