1 Answers
ওয়ান্ডারশেয়ারের তৈরি ফিলমােরা হলাে বিশ্বব্যাপী জনপ্রিয় বর্তমান সময়ের একটি ভিডিও এডিটিং সফটওয়্যার। মূলত যারা ভিডিওগ্রাফিতে বেশি মনােযােগী হয়ে ভিডিও এডিটিংয়ে কম সময় দিতে চান, তাদের জন্য ফিলমােরা সেরা। ফিলমােরা হলাে পার্সোনাল কম্পিউটারে ব্যবহার করার জন্য সহজ-সাবলীল ভিডিও এডিটিং সফটওয়্যার। এটি ঠিকমতাে ব্যবহার করতে পারলে দারুণ একটা প্রিমিয়াম আউটপুট পাওয়া যায়। ফিলমােরা ব্যবহারের জন্য কোনাে প্রফেশনাল ভিডিও এডিটিং কোর্স করার প্রয়ােজন পড়ে না। তবে ফিলমােরা হলাে একটি পেইড অ্যাপ্লিকেশন। তবে এর পারফরম্যান্সের হিসেবে এই টাকা খরচ করা যায়। ভিডিও এডিটের ক্ষেত্রে ফিলমােরাতে টিল্ট স্ক্রিন, স্পিট স্ক্রিন, অডিও মিক্সার, মাল্টি ভিডিও সাপাের্ট, অডিও রেকর্ডারসহ ৪কে মানের রেজুলেশনে ভিডিও রেন্ডারিং করার ক্ষমতা রয়েছে।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy