1 Answers
এটি প্রথম দিকের তৈরি একটি ভিডিও এডিটিং সফটওয়্যার। ১৯৮৯ সালে লাইটওয়ার্ক উন্মুক্ত হয়। নব্বই দশকে হলিউডের বেশ কিছু ছবি ও টেলিভিশন সিরিজেও এটি ব্যবহার করে এডিট করা হতাে। লাইটওয়ার্কস বর্তমানে উইন্ডােজ, লিনাক্স ও ম্যাক (ডাউনলােড) অপারেটিং সিস্টেমের জন্য উন্মুক্ত। আগের মতাে এর চাহিদা অতটা না হলেও এখনও নতুনদের জন্য লাইটওয়ার্কস ভিডিও এডিটিং সফটওয়্যারটি পছন্দের তালিকায় শীর্ষে। লাইটওয়ার্ক সম্পূর্ণ ফ্রি এবং ওপেন সাের্স সফটওয়্যার। তবে এর একটি প্রাে ভার্সনও রয়েছে। তবে নতুনদের জন্য লাইওয়ার্কসের ফ্রি ভার্সনই সেরা। লাইটওয়ার্কসে মাল্টি-ক্যামেরা এডিটিং, রিয়েল টাইম ভিজুয়াল ইফেক্টসের মতাে ফিচারসহ আপনার যদি ডুয়াল মনিটর সাপাের্ট থাকে, তবে এর সেকেন্ড মনিটর সাপাের্টও রয়েছে। ডুয়াল মনিটর ব্যবহার করে এই লাইটওয়ার্কসকে এক্সপান্ড করে ব্যবহার করা যাবে। এখানে এডিটের পর ৭২০ পিক্সেল পর্যন্ত ভিডিও সরাসরি ইউটিউব এবং ভিমিওতে এক্সপাের্ট করা যাবে।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy