1 Answers

এটি মূলত ম্যাক ব্যবহারকারীদের জন্য তৈরি করা একটি প্রিমিয়াম এডিটর, যার রয়েছে একটি অনন্য ইন্টারফেস। ম্যাক্রোমিডিয়ার তৈরি ফাইনাল কাট প্রাে ভিডিও এডিটিং সফটওয়্যারটি খুবই কাজের এবং শক্তিশালী একটি সফটওয়্যার এবং পরবর্তীকালে অ্যাপল ইনকরপােরেট একে ম্যাক্রোমিডিয়ার কাছে থেকে কিনে নেয়। এটি শুধু ইন্টেল প্রসেসরভিত্তিক ম্যাক কমপিউটারে চলে। বেশিরভাগ প্রফেশনাল ভিডিও এডিটর এবং ইউটিউবার যারা ম্যাক ব্যবহার করে, তারা সাধারণত এই ফাইনাল কাট প্রােকে ব্যবহার করে। যদিও অনেকে অ্যাডবি সফটওয়্যার ব্যবহার করে, তবে ফাইনাল কাট প্রাের ব্যবহারকারী ম্যাকে বেশি। এখানে অনেক কিছু প্রি বিল্ট হিসেবে থাকে, প্রিমিয়ার প্রােতে আবার সেসব কিছু একদম নতুন করে শুরু করতে হয়।

9809 views Answered

Next steps