1 Answers

যারা মূলত ইউটিউবে টিউটোরিয়াল বানান তাদের জন্য নিঃসন্দেহে রেকমেন্ডেড সফটওয়্যার ক্যামটাসিয়া, যার পুরাে নাম ক্যামটাসিয়া স্টুডিও। টেকস্মিথের তৈরি এই ভিডিও এডিটিং সফটওয়্যারটি টিউটোরিয়াল তৈরিকারকদের অন্যতম হাতিয়ার। এর মূলত দুটি অংশ- ক্যামটাসিয়া রেকর্ডার ও ক্যামটাসিয়া এডিটর। এখানে রেকর্ডারটি একটি সেপারেট টুল, যেটি স্ক্রিন ভিডিও এবং অডিও ক্যাপচারের কাজ করে। অন্যদিকে এর এডিটরটি দিয়ে এসব ক্লিপ জোড়া লাগানাে, লােয়ার থার্ড তৈরি, টেক্সট এডিট, ইফেক্ট দেয়া ইত্যাদি কাজ করা যায়।

6855 views Answered

Next steps