1 Answers

কম্পাইলার বনাম ইন্টারপ্রেটার কম্পাইলার এবং ইন্টারপ্রেটার উচ্চ স্তরের উপস্থাপক ভাষাকে মেশিন ভাষায় পরিণত করে। কম্পাইলার সম্পূর্ণ প্রােগ্রামটিকে একসাথে পড়ে এবং অনুবাদ করে। কিন্তু ইন্টারপ্রেটার এক লাইন করে পড়ে এবং অনুবাদ করে। তাই কম্পাইলারের চেয়ে ইন্টারপ্রেটার প্রােগ্রাম নির্বাহে বেশি সময় লাগে। কম্পাইলার বড় ধরনের প্রােগ্রাম হওয়ায় এটি মেমােরিতে বেশি জায়গা নেয়। কিন্তু ইন্টারপ্রেটার প্রােগ্রাম আকারে ছােট হওয়ায় এটি সংরক্ষণে কম জায়গা লাগে। কম্পাইলারের মাধ্যমে রূপান্তরিত প্রােগ্রাম সম্পূর্ণরূপে মেশিন প্রােগ্রামে রূপান্তরিত হয়। কিন্তু ইন্টারপ্রেটারের মাধ্যমে রূপান্তরিত প্রােগ্রাম সম্পূর্ণরূপে মেশিন প্রােগ্রামে রূপান্তরিত হয় না। ইন্টারপ্রেটারে ভুল সংশােধন এবং পরিবর্তন করা কম্পাইলারের চেয়ে সহজ।

9526 views Answered

Related Questions

Next steps