1 Answers

বাস্তব বিম্ব কোনো বিন্দু থেকে নিঃসৃত আলোক রশ্মিগুচ্ছ প্রতিফলন বা প্রতিসরণের পর দ্বিতীয় কোনো বিন্দুতে মিলিত হলে বাস্তব বিম্ব গঠিত হয়। প্রতিফলিত বা প্রতিসরিত আলোক রশ্মির প্রকৃত মিলনের ফলে বাস্তব বিম্ব গঠিত হয়। চোখে দেখা যায় এবং পর্দায়ও ফেলা যায়। অবতল দর্পণ ও উত্তল লেন্সে উৎপন্ন হয়। অবাস্তব বিম্ব কোনো বিন্দু থেকে নিঃসৃত আলোক রশ্মিগুচ্ছ প্রতিফলন বা প্রতিসরণের পর দ্বিতীয় কোনো বিন্দু থেকে অপসৃত হচ্ছে বলে মনে হলে দ্বিতীয় বিন্দুতে অবাস্তব বিম্ব গঠিত হয়। অবাস্তব বিম্বের ক্ষেত্রে প্রতিফলিত বা প্রতিসরিত রশ্মিগুলোর প্রকৃত মিলন হয় না। চোখে দেখা যায় কিন্তু পর্দায় ফেলা যায় না। সব রকম দর্পণ ও লেন্সে উৎপন্ন হয়।

5254 views Answered

Next steps