1 Answers

বালাৎকার ও ধর্ষণের মধ্যে পার্থক্য বুঝতে প্রথমে বাংলা একাডেমী হতে প্রকাশিত Bengali-English Dictionary এর সহায়তা নেই। এখানে ধর্ষণের ইংরেজী প্রতিশব্দ Rape, Ravishment, Outrage, Violation এবং বালাৎকারের ইংরেজী প্রতিশব্দ Rape, Ravishment, Violation, Applying Force, Violence, Oppression, Outrage দেয়া আছে। সে ক্ষেত্রে দেখা যাচ্ছে যে শব্দ দুটো প্রায়ই একই অর্থ প্রকাশ করছে।

বিষয়টির উপর আরো স্বচ্ছ ধারণা পেতে বাংলা একাডেমী হতে প্রকাশিত বাঙলা উচ্চারণ অভিধানের সহায়তা নেই। এখানে ধর্ষণ অর্থ পীড়ন, অত্যাচার, বলাৎকার, দমন, দলন, পরাজিত করা উল্লেখ করা হয়েছে।

অপরদিকে এই গ্রন্থে বলাৎকার অর্থ বলপ্রয়োগ, অত্যাচার, জুলুম জোর করে পুরুষের নারীদেহ ভোগ বুঝানো হয়েছে। কাজেই এখানেও অর্থের তেমন হেরফের হচ্ছে না।

বিষয়টি আরো পরিষ্কার হতে বাংলাদেশের জনপ্রিয় কয়েকটি পত্রিকায় অনুসন্ধান করি। সেখানে দেখতে পাই অধিকাংশ ক্ষেত্রেই, পুরুষ শিক্ষক কর্তৃক ছাত্রকে জোরপূর্বক যৌন কাজে বাধ্যকরা বা পুরুষ শিক্ষকের দ্বার ছাত্রকে যৌন নিপিড়নের ঘটনায় বালাৎকার শব্দটি ব্যবহার করা হয়েছে। অপরদিকে পুরুষ শিক্ষক দ্বারা ছাত্রীকে যৌন নিপিড়নের ঘটনায় ধর্ষণ শব্দটি ব্যবহার করা হয়েছে।

এই অনুসন্ধানের সুত্র ধরে, জনপ্রিয় ওয়েবসাইট উইপিডিয়াতে “বাংলাদেশের শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের উপর যৌন নির্যাতনের তালিকা” পেজে নির্যাতনের যে তালিকা আছে, সেখানে লক্ষ্য করি; পুরুষ শিক্ষক দ্বারা ছাত্রীকে যৌন নিপিড়নের ঘটনায় ধর্ষণ শব্দটি ব্যবহার করা হয়েছে। আর পুরুষ শিক্ষক কর্তৃক ছাত্রকে জোরপূর্বক যৌন কাজে বাধ্যকরা বা যৌন নিপিড়নের ঘটনায় বালাৎকার শব্দটি ব্যবহার করা হয়েছে।

কাজেই বলতে পারি শব্দদুটো একই ধরণের অর্থ বহন করলেই প্রয়োগদিক থেকে ভিন্নতা রয়েছে।

1778 views Answered

Related Questions

Next steps