1 Answers

আল্লাহ তাআলা তার চারটি ক্ষমতা বা বৈশিষ্ট্যের কথা বর্ণনা করেছেন। সেগুলো হলঃ

প্রথম বৈশিষ্ট্য: তিনি আকাশ ও জমিনের একমাত্র মালিক। যেমন, আল্লাহ তা‘আলা বলেন: “তুমি কি জান না যে, আসমান ও জমিনের আধিপত্য আল্লাহরই।” (সূরা মায়িদাহ:৪০)।

দ্বিতীয় বৈশিষ্ট্য: তিনি কোন সন্তান গ্রহণ করেননি; সার্বভৌমত্বে তার কোন শরীক নেই।

আল্লাহ তা‘আলা বলেন: “বল:‎ তিনিই আল্লাহ, একক। তিনি কারো মুখাপেক্ষী নন। তিনি কাউকে জন্ম দেননি এবং তাঁকেও জন্ম দেয়া হয়নি। আর তার সমতুল্য কেউ নেই।” (সূরা ইখলাস: ১-৪)।

তৃতীয় বৈশিষ্ট্য: তিনি প্রত্যেকের তাকদীর বা ভাগ্য নির্ধারণ করেছেন, যার জন্য যা উপযোগী ও যা প্রয়োজন তিনি তাই দিয়ে দিয়েছেন। তাতে কোন প্রকার ঘাটতি রাখেননি।

আল্লাহর বাণী: “যিনি সৃষ্টি করেছেন; অতঃপর পরিপূর্ণভাবে সুবিন্যস্ত করেছেন, এবং যিনি পরিমাণ নির্ধারণ করেছেন, তারপর হিদায়াত দিয়েছেন।” (সূরা আলা: ২-৩)।

চতুর্থ বৈশিষ্ট্য: প্রত্যেক বস্তুর স্রষ্টা একমাত্র আল্লাহ তা‘আলা, অন্য কেউ নয়। আল্লাহ তা‘আলা বলেন: “তিনি আল্লাহ, তোমাদের প্রতিপালক, সব কিছুর স্রষ্টা; তিনি ব্যতীত (সত্য) কোন মা‘বূদ নেই, সুতরাং তোমরা কোথায় পথভ্রষ্ট হয়ে ঘুরছ? এভাবেই পথভ্রষ্ট হয়ে তারা ঘুরে, যারা আল্লাহর নিদর্শনাবলীকে অস্বীকার করে।” (সূরা মু’মিন: ৬২-৬৩)।

1650 views

Related Questions