mmkit পিল সেবনে পরবর্তীতে করনীয় কি?
আমি mmkit সেবন করেছি। তা ঐখানে লেখা ৪/৫ দিন ভালো ভাবে মাসিক হবে কিন্তুু আমার বারো ঘন্টার মতো ভালো ভাবে হইছে এখনই একরকম ভালো হয়ে গেছে।তা এখন কি আমি নিরাপদ।আমার আগে থেকেই দুই দিন তিন দিন গত মাসে এক দিন হইছে এখন আমি কি করবো?
1 Answers
আপনার প্রশ্নের জন্য ধন্যবাদ। গ্রাহক আপনি কি কোন ডাক্তারের পরামর্শে খেয়েছেন? এই ওষুধ ডাক্তারের পরামর্শ ছাড়া খাওয়া উচিৎ না, কারণ এটার অনেক পার্শপ্রতিক্রিয়া আছে যেমন- অনিয়মিত মাসিক (altered menstrual cycle) ,তলপেটে ব্যাথা , দুর্বলতা( fatigue) ইত্যাদি হয়ে থাকে; অতিরিক্ত রক্তপাত হলে মেয়েদের খুব সহজেই রক্তশূন্যতা (Anaemia ) হতে পারে, পাতলা পায়খানা এবং বমি আর জ্বর হয়ে থাকে।
এই পিল সেবনের বার ঘন্টার মধ্যেই আপনার মাসিকের রক্তপাত হয়, এতে আপনার গর্ভসঞ্চার হলেও নিশ্চিত বলা সম্ভব না যে ভ্রন ক্লিয়ার বের হয়েছে। তাই অপেক্ষা করুন পরবর্তীতে আবার অস্বাভাবিক অতিরিক্ত রক্তপাত হলে ultrasound করা উচিত। তাই একজন ডাক্তার এর শরণাপন্ন হবেন এবং সেই সাথে একটি আল্ট্রাসাউন্ড ও রক্ত পরীক্ষা ( complete blood count ) করে নিবেন। আপনাদের জন্য নিরাপদ হবে।পরবর্তীতে সহবাসের সময়ে কনডম ব্যবহার করুন তাতে করে অনাবশ্যক গর্ভবতী হতে বিরত থাকতে পারবেন।আশা করি আপনাকে সাহায্য করতে পেরেছি।ধন্যবাদ।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy