মহিলাদের কবর যিয়ারতের হুকুম কি?
কিছুদিন আগে আমার চাচা ইন্তেকাল করেছেন। মাঝেমাঝেই আমরা তার কবর যিয়ারত করতে যাই।
কয়েকদিন যাবত আমার চাচাতো বোন ও চাচার কয়েকজন পুত্রবধু চাচ্ছেন তারাও চাচার কবর জিয়ারত করবেন।
কিন্তু এলাকার কিছু লোকজন বলছেন যে, মহিলাদের জন্য নাকি কবর যিয়ারত করা ঠিক নয়।
তাই এখন আমরা জানতে চাচ্ছি যে,উক্ত মহিলাদের জন্য কি চাচার কবর যিয়ারত করা জায়েজ হবে❓
1 Answers
সাধারণ অবস্থায় মহিলাদের জন্য কবর যিয়ারতে যাওয়া থেকে বিরত থাকাই উচিত। তবে কিছু শর্তসাপেক্ষে মহিলাদের জন্য কবর যিয়ারত করা জায়েয।
শর্তগুলো হচ্ছে- ১. কবরস্থানে গিয়ে জোরে জোরে কান্না করা, বিলাপ করা ইত্যাদি সব ধরনের শরীয়তবিরোধী কার্যকলাপ থেকে বিরত থাকতে হবে। ২. যাওয়া-আসা নিরাপদ হতে হবে।পথে কোন ধরনের ফেতনায় পতিত হওয়ার আশঙ্কা না থাকতে হবে। ৩. পরিপূর্ণ পর্দা সহ বের হবে। ৪. নিয়মিত বা ঘন ঘন কবর যিয়ারতের জন্য যাবে না।
★আল বাহরুর রায়েক ২/১৯৫; ★ইমদাদুল ফতোয়া,পৃ.৬৪৩; ★হাশিয়াতুত তাহতাবী আলালমারাকী,পৃ.৩৪০; ★আদ্দুররুল মুখতার ২/২৪২ والله اعلم بالصواب
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy