1 Answers
অংশীদারদের মধ্যকার চুক্তির বিষয়বস্তু যে দলিলে লিপিবদ্ধ করা হয় তাকে অংশীদারি ব্যবসায়ের চুক্তিপত্র বলে।অংশীদারি ব্যবসায়ের মূল ভিত্তিই হল চুক্তি। চুক্তি ছাড়া অংশীদারি ব্যবসায় মুল্যহীন। অংশীদারি চুক্তিপত্র ব্যবসায়ের দিক - দর্শন হিসেবে কাজ করে। অংশীদারি ব্যবসায়ের চুক্তি লিখিত, মৌখিক বা নিবন্ধিত হতে পারে। কিন্তু লিখিত হওয়াই ভালো। কারণ লিখিত চুক্তি প্রামাণ্য দলিল হিসেবে বিবেচিত হয়। অংশীদারি ব্যবসায়ের চুক্তিপত্রের বিষয়বস্তুরঃ
- অংশীদারি ব্যবসায়ের নাম ও ঠিকানা।
- ব্যবসায়ের প্রকৃতি ও উদ্দেশ্য।
- ব্যবসায়ের কার্যক্রম ও সম্ভাব্য এলাকা।
- অংশীদারদের নাম, ঠিকানা ও পেশা।
- ব্যবসায়ের মোট মুধনের পরিমাণ।
- অংশীদারদের প্রত্যেকের পুঁজির পরিমাণ ও তা পরিশোধ পদ্ধতি।
- অংশীদারগণ ব্যবসায় হতে কোন অর্থ উত্তোলন করতে পারবে কি না? পারলে কে কত বা কি হারে?
- মূলধন ও উত্তোলন করা টাকার ওপর কোন সুদ ধরা হবে কি না? হলে কি হারে ধরা হবে?
- ব্যবসায়ের লাভ লোকসান এর হার কেমন, কিভাবে বন্টন করা হবে?
- ব্যবসায়ের পরিচালনা ও ব্যবস্থাপনা পদ্ধতি কেমন হবে?
2293 views
Answered
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy