1 Answers

প্রতিস্থাপন বিক্রিয়াঃ কোন যৌগিক পদার্থের মৌল বা যৌগ মুলককে যখন আরেকটি মৌল বা যৌগমূলক সরিয়ে দিয়া তার স্থান দখল করে বিক্রিয়ার মাধ্যমে নতুন যৌগিক পদার্থ উৎপন্ন করে তাকে প্রতিস্থাপন বিক্রিয়া বলে। যেমন -

CuSO4  +  Zn = ZnSO4  + Cu

এখানে কপার সালফেটের কপারকে সরিয়ে দিয়া জিংক সেই জায়গা দখল করে নতুন জিংক সালফেট তৈরি করেছে। তাই এটি প্রতিস্থাপন বিক্রিয়া। কারন একজনকে সরিয়ে তার জায়গা দখল করাকে প্রতিস্থাপন বলা হয়। 


দ্বি-প্রতিস্থাপনঃ উপরের প্রতিস্থাপনকে এক প্রতিস্থাপনও বলে।

যখন দুটি যৌগিক পদার্থের মৌল বা যৌগমূলক নিজেদের মধ্যে স্থান বিনিময় করে একজন আরেকজনের জায়গা দখল করে তাকে দ্বি-প্রতিস্থাপন বিক্রিয়া বলে। যেমন-

2NaNO3 + AgSO4 = Na2SO4 + Ag(NO3)2 

এখানে খেয়াল করুন যে, বিক্রিয়ায়ক সিলভার সালফেট এর সালফেট আয়নটি সোডিয়াম নাইট্রেট এর নাইট্রেটকে সরিয়ে তার স্থানে বসে সোডিয়াম সালফেট তৈরি করেছে। অপরদিকে সোডিয়ামের পাশে যে নাইট্রেট ছিল তা সিলভারের সাথে থাকা সালফেটের স্থানে বসে সিলভার নাইট্রেট তৈরি করেছে।

এভাবে দুজন দুজনের স্থান পাল্টে বা প্রতিস্থাপন করলে তাকে দ্বি-প্রতিস্থাপন বিক্রিয়া বলে।

4182 views Answered

Related Questions

Next steps