1 Answers

UI: খুব সাধারণ ভাবে বলতে গেলে ইউজার ইন্টারফেস হচ্ছে কোন একটি ওয়েব সাইট দেখতে কেমন হবে, ওয়েব সাইটটির প্রত্যেকটি অবজেক্টকে কি ভাবে ভিজিটরের কাছে উপস্থাপন করা হবে, ওয়েব সাইটটির কালার, ফন্টস, ইমেজ কম্পোজিশন কেমন হবে … ইত্যাদি ইত্যাদি।

কেন গুরুত্বপূর্ণ ?

যেকোন প্রডাক্টকে তার কাস্টমারের কাছে সুন্দর ভাবে তোলে ধরার জন্য প্রডাক্টটির মোড়ক আকর্ষণীয় হওয়া অত্যন্ত জরুরী। বাজারের নামি-দামী ব্র্যান্ড গুলোর দিকে তাকালে আমরা তাই দেখতে পাই। একই রকম ভাবে যদি রেসটোরেন্ট ব্যবসা, হোটেল ব্যবসা কিংবা শপিং মলের শপ গুলোর দিকে তাকায়, তাহলে দেখা যায় প্রত্যেকে তাদের কাস্টোমারদের আকৃষ্ট করতে প্রতিষ্ঠানটির ডেকোরেশনকে আকর্ষণীয় করে থাকে। আবার কখনো কি ব্যবসায়ীরা পণ্যের গুনগত মান অত ভাল না হলেও বা একই রকম পণ্য বিক্রির প্রতিযোগিতা বাড়াতে তাদের পণ্যের মোড়কের সুন্দর ডিজাইনের প্রতি অনেক গুরুত্ব দিয়ে থাকে। তাছাড়া কোন বস্তু বা প্রতিষ্ঠানের রুচি, কোয়ালিটি, ভাবমূর্তি ও অনেক খানি নির্ভর করে তার বাজ্যিক দিক দেখেই। কোন একটি জিনিস যদি প্রথম দেখাতেই ভাল না লাগে, তাহলে ক্রতাগন তাদের আগ্রহ হারিয়ে ফেলে। এই কারণেই বড় বড় ব্রন্ড কোম্পানি গুলো প্রোডাক্ট ও প্রোডাক্টটির মেড়োকে আকর্ষণীয় করতে মনোযোগ দিয়ে থাকেন।

ওয়েব সাইটের ক্ষেত্রেও তাই। ওয়েব সাইটি ভিজিট করার পর যদি ক্রতাগন সাইটি দেখে সতুষ্ট না হন নানা কারণে (যেমন: কালারের ব্যবহার, সঠিক তথ্য খোজে না পাওয়া, সাইটি ব্রাউজিং করেত বিরক্ত হওয়া….), তাহলে ঐ ক্রতা ওয়েব সাইটটি হতে সেবা নিতে আগ্রহ হারিয়ে ফেলে।

Source :source:http://bcab.net/%E0%A6%87%E0%A6%89%E0%A6%9C%E0%A6%BE%E0%A6%B0-%E0%A6%87%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%9F%E0%A6%BE%E0%A6%B0%E0%A6%AB%E0%A7%87%E0%A6%B8-ui-%E0%A6%95%E0%A6%BF-%E0%A6%8F%E0%A6%AC%E0%A6%82-%E0%A6%87/

2342 views Answered

Related Questions

Next steps