1 Answers
একজন ইমাম এক সালাতের একাধিক জামাতের ইমামতী করতে পারে না। করলে প্রথমটির পরের বাকি জামাত বিশুদ্ধ হবে না।
এক ইমাম যখন প্রথমে একটি ঈদের সালাতের ইমামতী করল, এর মানে তার যিম্মা থেকে ওয়াজিব আদায় হয়ে গেছে। এরপর সে যদি আবার নামায পড়াতে যায়, তাহলে সেটি হবে নফল।
আর তার পিছনে দ্বিতীয় জামাতে যারা শরীক হবে, তাদের নিয়ত থাকবে ওয়াজিব আদায় করা, আর ইমাম আদায় করছে নফল। ইমাম ও মুক্তাদীর নামাযই আলাদা। একজনের নফল। আরেক জনের ওয়াজিব। দুইটি ভিন্ন নামাযের মাঝে একজন আরেক জনের ইক্তিদা কিভাবে করতে পারে?
তাই দ্বিতীয় জামাতে যারা উক্তি ইমামের পিছনে নামায আদায় করবে, তাদের কারো ঈদের সালাত আদায় হবে না।
এক সালাতের ইমামতী দুইবার করা যায় না। অর্থাৎ এক সালাত একবার আদায়ের পর, সেটির ইমামতী আবার করা যায় না।
3097 views
Answered
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy