1 Answers
প্রকৃতপক্ষে যিনা ও ব্যভিচারের মধ্যে কোন পার্থক্য নেই, ব্যুৎপত্তিগতভাবে: যিনা ও ব্যভিচার এক-ই জিনিস। নারী-পুরুষের স্বতঃপ্রবৃত্ত অবৈধ সংসর্গই হচ্ছে যিনা বা ব্যভিচার।
যিনা বা ব্যভিচার বলতে বুঝায় ইসলামী শরীয়াহ মোতাবেক বিবাহ বন্ধন ছাড়া অবৈধ পন্থায় যৌন তৃপ্তি লাভ করাকে।
ইসলামের নৈতিক মানদণ্ডে যে সকল আচরণ জঘন্যতম নৈতিক ও সামাজিক অপরাধ হিসেবে বিবেচিত হয় তার মধ্যে ব্যভিচার নিকৃষ্টতম। এটি অশ্লীলতা ও বিশ্রী বিষয়। এটি ইসলামী শরিয়াহ জীবন বিধানে হারাম ও নিষেধ।
মহান আল্লাহ তায়ালা বলেছেন, তোমরা যিনা-ব্যভিচারের কাছেও যেও না, নিশ্চয়ই এটি অশ্লীল ও মন্দ পথ। (বনি ইসরাইল: ৩২)।
যিনা বা ব্যভিচার হয়ে থাকে পারস্পারিক সম্মতিতে বিবাহিতের অবৈবাহিক যৌন সম্পর্ক বা দুজন অবিবাহিতের পারস্পারিক সম্মতিতে যৌনসঙ্গম।
হতে পারে পতিতাবৃত্তি: যা অর্থের বিনিময়ে যৌনসঙ্গম।
সমকামিতার মাধ্যমে: সমলিঙ্গীয় ব্যক্তিদ্বয়ের পারস্পারিক সম্মতিতে যৌন সম্পর্ক।
অজাচার: পরিবারের সদস্য বা অবিবাহযোগ্য রক্তসম্পর্কের ব্যক্তির সঙ্গে যৌনসঙ্গম।
পশুকামিতা: অমানব পশুর সঙ্গে যৌনসঙ্গম এবং ধর্ষণ যা জোরপূর্বক অবৈবাহিক যৌনসঙ্গম।
দুজন অবিবাহিতের পারস্পারিক সম্মতিতে যৌনসঙ্গম এর শাস্তি:
ইসলামী শরিয়াহ আইনে দুজনকেই ১০০ বেত্রাঘাত করতে হবে এবং সাথে এক বছরের জন্য বহিষ্কার হতে পারে সমাজ হতে।
দুজন বিবাহিত ও অবিবাহিত যৌনসঙ্গম এর শাস্তি:
যে অবিবাহিত তাকে ১০০ বেত্রাঘাত করতে হবে। আর যে বিবাহিত তাকে শরিয়াতের আইন অনুযায়ী পাথর নিক্ষেপে মৃত্যুদণ্ড কার্যকর করতে হবে। আর যদি দুজনেই বিবাহিত হয় তবে দুজনেই পাথর নিক্ষেপে মৃত্যুদণ্ড।
4920 views
Answered
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy