পরিস্থিতির শিকার হয়ে সুদের মাধ্যমে লোন নিলে তার বিধান কি?
আমি একটা গার্মেন্টস এ চাকরি করি। একটা ফ্রিজ কিনেছিলাম বাকিতে। হঠাৎ দেশে মহামারী এসে আমি চাকরি হারিয়েছি। ফ্রিজের টাকা সময় মত পরিশোধ করতে না পারায় একটা সমিতি থেকে সুদের সর্তে লোন নিয়ে ফ্রিজের টাকা পরিশোধ করেছি। এমতবঅস্থায় আমার করণীয় কি?
2931 views
1 Answers
যদি এমন হয় যে আপনাদের কাছে আর কোনো ব্যবস্থা নেই, তাহলে আপনারা মোত্তারের মাসয়ালার মধ্যে চলে আসবেন। যেহেতু বাধ্য হয়ে গেছেন। কাজটা মন্দ, কিন্তু বাধ্য হওয়ার কারণে করতে হচ্ছে। তাহলে এর জন্য আপনারা আর গুনাহগার হবেন না। কিন্তু এটি জায়েজ না, হালাল বা বৈধ নয়। কিন্তু গুনাহ থেকে হয়তো বাঁচতে পারেন যদি আপনি মোত্তার হন বা বাধ্য হয়ে যান।
কারণ আপনার কাছে আর কোনো টাকা নেই, আর কেউ আপনাকে সাহায্যও করছে না। এ ক্ষেত্রে কারো কাছ থেকে যদি ধার নিতে পারেন, সেটা সবচেয়ে উত্তম। অর্থাৎ চেষ্টা করতে হবে, এ পদ্ধতি থেকে বের হওয়ার জন্য। যদি আন্তরিকভাবে চেষ্টা করেন, তাহলে আমার বিশ্বাস, অবশ্যই আপনার জন্য কোনো পথ বেরিয়ে আসবে।
আল্লাহ সুবানাহুতায়ালা বলেছেন, ‘যে আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে, সত্যিকার তাকওয়ার যে নীতি রয়েছে, সেটার অনুসরণ করে, আল্লাহ সুবানাহুতায়ালা তাঁর জন্য বের হওয়ার পথ তৈরি করে দেন।’
তাই আমরা যদি বের হওয়ার জন্য চাই, তাহলে আল্লাহতায়ালা হয়তো আমাদের জন্য বের হওয়ার সে পথ করে দেবেন। সেই চেষ্টাটুকু করুন।
2931 views
Answered
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy