1 Answers

 

রোজা রাখার জন্য সেহরী খাওয়া জরুরি নয়; তবে সুন্নাত। সেহরী না খেলেও রোজা হয়। সেহরী খাওয়া না খাওয়ার সাথে রোজা রাখা নির্ভরশীল নয়। তাই পানাহার করতে না পারলেও রোজা রাখতে হবে।

রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা সেহরী খাও, কারণ সেহরীতে বরকত রয়েছে। (সহীহ বুখারিঃ ১৯২৩)।

সুতরাং সেহরী না খেলে সুন্নাত আদায় হয় না; তবে রোজার কোন ক্ষতি হয় না। রোজা হয়ে যায়। (সহীহ বুখারীঃ ১৯২৩; উমদাতুল কারীঃ ১০/৩০০; রদ্দুল মুহতারঃ ২/৪১৯)।

অন্য হাদীসে বলা হয়েছে, সেহরী খাওয়া বরকতপূর্ণ কাজ। সুতরাং তোমরা তা পরিত্যাগ করো না। এক ঢোক পানি দিয়ে হলেও সেহরী কর। কারণ যারা সেহরী খায় আল্লাহ তাআলা তাদের উপর রহমত বর্ষণ করেন এবং তার ফেরেশতারা তাদের জন্য রহমতের দুআ করেন। (মুসনাদে আহমদঃ ৩/১২; মুসান্নাফ ইবনে আবী শায়বা হাদীসঃ ৯০১০; সহীহ ইবনে হিব্বান ৩৪৭৬)।

সুতরাং সেহরী না খাবার অজুহাতে রোজা ত্যাগ করা যাবে না। করলে গোনাহগার হবে।

আল্লাহ তায়ালা বলেন, কাজেই তোমাদের মধ্যে যে লোক এ মাসটি পাবে,সে এ মাসের রোজা রাখবে। (সূরা বাকারাঃ ১৮৫)।

2800 views

Related Questions