1 Answers
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেনঃ আল্লাহর রাস্তায় শহীদ হওয়া ছাড়াও আরো সাত ধরনের শহীদ আছে যথাঃ
(১) মহামরীতে মৃত্যু বরণকারীও শহীদ;
(২) পানিতে ডুবে মৃত্যু বরণকারীও শহীদ;
(৩)পক্ষাঘাতে মৃত্যু বরণকারীও শহীদ;
(৪) পেটের রোগের কারণে (কলেরা, ডায়রিয়া ইত্যাদিতে) মৃত্যু বরণকারীও শহীদ;
(৫) অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু বরণকারীও শহীদ;
(৬) কোন কিছুর নীচে চাপা পড়ে মৃত্যু বরণকারীও শহীদ এবং
(৭) যে মহিলা গর্ভাবস্থায় মারা যাবে, সেও শহীদ।
[সূনান আবু দাউদ (ইফাঃ), অধ্যায়ঃ ১৫/ হাদিস নম্বরঃ ৩০৯৭ হাদিসের মানঃ সহিহ।]
2962 views
Answered