1 Answers
মা-বাবার ভরণপোষণ কেউ যদি না দেয় বা কেউ যদি এই বিধানাবলি লঙ্ঘন করে, তবে সর্বোচ্চ এক লাখ টাকা পর্যন্ত অর্থদণ্ড হতে পারে। অনাদায়ে সর্বোচ্চ তিন মাসের কারাদণ্ড দিতে পারে আদালত।
এ ছাড়া কোনো সন্তানের স্ত্রী বা স্বামী কিংবা ছেলেমেয়ে বা অন্য কোনো নিকটাত্মীয় যদি মা-বাবা বা দাদা-দাদি বা নানা-নানির ভরণপোষণ দিতে বাধা দেয় বা অসহযোগিতা করে, তবে তার সাজাও উল্লিখিত দণ্ডের মতোই হবে।
এ ছাড়া এ অপরাধ আমলযোগ্য। এই আইনের অধীনে দায়েরকৃত মামলায় জামিনও পাওয়া যেতে পারে। মামলায় আপস-মীমাংসারও সুযোগ রয়েছে।
2920 views
Answered
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy