1 Answers

মুখ্য দল ও গৌণ দলের মধ্যে পার্থক্য নিচে দেখানো হলো-

১। মুখ্য দলের সদস্যদের মধ্যে সম্পর্ক ঘনিষ্ঠ ও প্রত্যক্ষ। অন্যদিকে গৌণ দলের সদস্যদের মধ্যে সম্পর্ক পরোক্ষ ও ব্যক্তিনিরপেক্ষ।

২। মুখ্য দল আকার-আয়তনের দৃষ্টিতে অপেক্ষাকৃত ক্ষুদ্রকার। অন্যদিকে গৌণ দল আকার-আয়তনের দৃষ্টিতে অপেক্ষাকৃত বৃহদাকার।

৩। মুখ্য দলের সদস্যরা তাদের অস্তিত্ব সম্পর্কে সচেতন। গৌণ দলের সদস্যরা তাদের অস্তিত্ব সম্পর্কে তত সচেতন নয়।

৪। মুখ্য দলের ক্ষেত্রে আনুষ্ঠানিকভাবে বিধিবদ্ধ এবং বিস্তারিত কোন বিধিবিধান পরিলক্ষিত হয় না। অন্যদিকে গৌণ দলের ক্ষেত্রে আনুষ্ঠানিক বিধিবিধান পরিলক্ষিত হয়।

৫। মুখ্য দলের জন্ম হয় স্বতঃস্ফুর্তভাবে । অন্যদিকে সুনির্দিষ্ট লক্ষ্য ও উদ্দেশ্যের ভিত্তিতে গৌণ দল জন্ম লাভ করে।

৬। ব্যক্তির সামাজিকীকরণে মুখ্য দলের ভুমিকা বেশি। অন্যদিকে সামাজিকীকরণে গৌণ দলের ভুমিকা কম।

৭। মুখ্য দলের সদস্যদের সম্পর্ককে অধিকতর মানবিক ও সামাজিক বলা যায়। অন্যদিকে গৌণ দলের সদস্যদের সম্পর্ক যতটা না মানবিক তার চেয়ে এখানে চুক্তিই বড় কথা।

৮। রক্তের সম্পর্ক কিংবা স্নেহ ভালবাসার ভিত্তিতে মুখ্য দল গড়ে উঠে। গৌণ দল সাধারণত অর্থনৈতিক ও রাজনৈতিক স্বার্থের ভিত্তিতে গড়ে উঠে।

৯। মুখ্য দলের স্থায়িত্ব বিঘ্নিত হলেও এর সদস্যদের মধ্যে বিদ্যমান সম্পর্ক সহজে নষ্ট হয় না। গৌণ দল কখনও স্থায়িত্ব লাভ করলেও এর সদস্যদের মধ্যকার সম্পর্ক খুব বেশি ঘনিষ্ট হয় না।

2438 views Answered

Related Questions

Next steps