1 Answers
সংকীর্ণ মুদ্রা ও বিস্তৃত মুদ্রার মধ্যে পার্থক্য সমূহ হলঃ
১. সংকীর্ণ মুদ্রার তারল্য বিস্তৃত মুদ্রার তারল্যের চেয়ে বেশি। এজন্য প্রাতিষ্ঠানিক এবং ফাংশনগত দিক থেকে সংকীর্ণ মুদ্রা বেশি জনপ্রিয়।
২. বিস্তৃত মুদ্রার মেয়াদী আমানতকে ভাংগিয়ে নগদ অর্থে রূপান্তর করা সময়সাপেক্ষ ব্যাপার। কিন্তু সংকীর্ণ মুদ্রায় এ ধরনের কোনো জটিলতা নেই।
৩. সংকীর্ণ মুদ্রার সমীকরণ, M1=CU +DD কিন্তু বিস্তৃত মুদ্রার সমীকরণ, M2= M1+ TD
৪. সংকীর্ণ মুদ্রা হচ্ছে বিস্তৃত মুদ্রার একটি অংশমাত্র। এই সংকীর্ণ মুদ্রা দ্বারা বিস্তৃত মুদ্রা প্রভাবিত হয়।
৫. সংকীর্ণ মুদ্রার চেয়ে বিস্তৃত মুদ্রা জাতীয় আয়ের সাথে বেশি জড়িত। তাই আর্থিক নীতি প্রণয়ন এবং বাস্তবায়নে সংকীর্ণ মুদ্রার চেয়ে বিস্তৃত মুদ্রাকেই বেশি পছন্দ করা হয়।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy