1 Answers
অঙ্গজ জননের অসুবিধা:
১। অঙ্গজ জনন এর মাধ্যমে উৎপন্ন অপত্য উদ্ভিদ গুলি খুব সহজেই বিভিন্ন ভাইরাস, ব্যাকটেরিয়া এবং ছত্রাক দ্বারা আক্রান্ত হয় এবং এর ফলে অপত্য উদ্ভিদের তাড়াতাড়ি মৃত্যু ঘটে।
২। অঙ্গজ জনন পদ্ধতিতে সৃষ্ট অপত্য উদ্ভিদ গুলির মধ্যে প্রজাতিগত বৈচিত্র্য বা ভ্যারিয়েশন (variation) দেখা যায় না। এর ফলে অপত্য উদ্ভিদ গুলির মধ্যে নতুন কোনো বৈশিষ্ট্যের দেখা যায় না বা নতুন কোনো বৈশিষ্ট্যের অনুপ্রবেশ ঘটে না।
৩। অঙ্গজ জনন পদ্ধতিতে উৎপন্ন অপত্য উদ্ভিদ গুলির অভিযোজন ক্ষমতা কম হয় যার ফলে এদের কোনো বিবর্তন ঘটে না।
৪। অঙ্গজ জনন পদ্ধতিতে অপত্য দের বিস্তার ঘটা সম্ভব নয়। এই কারণে একই স্থানে অসংখ্য উদ্ভিদ একসঙ্গে গাদাগাদি করে জন্মায় এবং এভাবে জন্মানোর ফলে খাদ্য এবং স্থানাভাবে সহজেই অপত্য উদ্ভিদ গুলি মারা যায়।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy