1 Answers

অযৌন জননের সুবিধাঃ

  • অযৌন জননের একটিমাত্র জনিতৃ থেকে বংশবিস্তার সম্ভব। অর্থাৎ, যৌন মিলনের প্রয়োজন হয়না।
  • অযৌন জনন খুব সরল একটি পদ্ধতি যা কেবল অ্যামাইটোসিস এবং মাইটোসিস কোষ বিভাজন প্রক্রিয়ায় সম্পন্ন হয়।
  • অযৌন জননের মাধ্যমে দ্রুত বংশ বিস্তার ঘটে।
  • একটিমাত্র জনিতৃ থেকে অযৌন জননের মাধ্যমে অসংখ্য অপত্য জীব সৃষ্টি হয়।
  • অযৌন জননের মাধ্যমে সৃষ্ট অপত্য জীব গুলি জিনগতভাবে মাতৃ জীবের সদৃশ হয়।
1840 views