1 Answers
১। এই জননের মাধ্যমে মাতৃ উদ্ভিদের মতো একইরকম গুণসম্পন্ন অপত্য উদ্ভিদ উৎপন্ন করা সম্ভব, ফলে বংশপরম্পরায় বিশুদ্ধ গুণের ধারাবাহিকতা বজায় থাকে।
২। অঙ্গজ জননের মাধ্যমে অল্প সময়ের মধ্যে অনেক অপত্য উদ্ভিদ উৎপন্ন করা যায়।
৩। অঙ্গজ জননের মাধ্যমে সৃষ্ট অপত্য উদ্ভিদে দ্রুত ফল ও ফুল জন্মায়।
৪। এই জনন পদ্ধতিতে নতুন বৈশিষ্ট্যসম্পন্ন উদ্ভিদের সৃষ্টি হয় না।
৫। অপত্য উদ্ভিদগুলির অভিযোজন ক্ষমতা কমে যাওয়ায় তারা প্রতিকূল বা নতুন পরিবেশে নিজেদের খাপ খাওয়াতে পারে না, ফলে প্রজাতির অবলুপ্তি হয়ে যাবার সম্ভাবনা থাকে।
৬। অঙ্গজ জননের দ্বারা স্বল্প পরিসরে অসংখ্য উদ্ভিদ জন্মায়, ফলে অনেক উদ্ভিদই দুর্বল হয়ে পড়ে এবং অকালে মারা যায়।
1822 views
Answered
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy