2 Answers
ধন্যবাদ প্রশ্ন করার জন্য। প্রথমত আপনাকে বলি যে আপনি প্রেগন্যান্ট হবেন না বা আপনি প্রেগন্যান্ট না। কেনো না আপনি মিলনের পর ইমার্জেন্সি পিল খেয়েছেন এর পর আপনার মাসিকের রক্ত এসে এবং আবার কিছু দিন পর মাসিকের রক্ত এসেছে সেক্ষেত্রে আপনার প্রেগন্যান্ট থাকার কোন প্রশ্নই আসে না।
তবে আপনার এভাবে অস্বাভাবিক ভাবে মাসিকের রক্তপাত বা মাসিক অনিয়মিত হওয়া বা সাদা তরল আসা , তলপেটে ব্যথা, ক্লান্তি লাগা , বমি ভাব , বা বমি হওয়া , খাবারে অরুচি সহ অন্যান্য সমস্যা হয়তো দেখা দিচ্ছে বা দিতে পারে। তবে এসব গুলো ইমার্জেন্সি পিল সেবনের সাইট ইফেক্ট এর প্রভাবের কারন।
আসলে ইমার্জেন্সি পিল সেবনের পরবর্তীতে মাসিক অনিয়ম হয় বা আগের মাসিকের সময়ের চেয়ে পরিবর্তীতে মাসিকের সময় পরবর্তন হয়।
আর আপনার এভাবে মাসিক হওয়ার মুলত কারন হলো ইমার্জেন্সি পিল সেবন ।কাজেই অপেক্ষা করুন আপনার এসব আসা বন্ধ হবে তবে আপনার মাসিক অনিয়মিত হতে থাকতে পারে আগামী ২/১ মাস ।কাজেই এখন আর ইমার্জেন্সি পিল খাবেন না। মিলনের প্রটেকশন নিবেন বা স্বল্পমেয়াদি পিল গুলো নিয়মিত করে খাবেন। আসা করি বুঝতে পারছেন। পরবর্তীতে আপনার কোণ সমস্যা হলে বা কোন কিছু জানার থাকলে আমাদের বিস্ময় আনসারে জানাবেন বা আমাকে কল করুন আসা করি আমি চেষ্টা করবো আপনাকে পরামর্শ দিয়ে সাহায্য করতে ।ধন্যবাদ বিস্ময়ের সাথেই থাকুন ।
আমি আপনাকে সংক্ষেপে মূল ব্যাপারটি বলতে চাই।
ইমার্জেন্সি পিল খেলে অনিয়মিত ঋতুস্রাব স্বাভাবিক। সেটা দুদিন পর হতে পারে দশ দিন পর হতে পারে এমনকি একটা না দশ পনের দিন হতে পারে।
যদি হয় আপনি নিঃসন্দেহে বুঝে নিবেন আপনি গর্ভবতী নন।
তবে এই জাতীয় ওষুধ সেবন করা ক্ষতিকর।
বিকল্প ব্যবস্থা গ্রহণ করার অনুরোধ থাকবে
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy