1 Answers

সুরযুক্ত এবং সুর বর্জিত শব্দের মধ্যে পার্থক্যঃ

১। স্বনকের কম্পন নিয়মিত, পর্যাবৃত্ত, দীর্ঘস্থায়ী এবং নিরবিচ্ছিন্ন হলে উৎপন্ন শব্দ সুরযুক্ত হবে। স্বনকের কম্পন অনিয়মিত, অপর্যায়বৃত্ত, ক্ষণস্থায়ী এবং বিচ্ছিন্ন হলে উৎপন্ন শব্দ সুর বর্জিত হবে।

২। সুরযুক্ত শব্দ শ্রুতিমধুর এবং আনন্দদায়ক। সুরবর্জিত শব্দ শ্রুতিকটু এবং বিরক্তিকর।

৩। প্রত্যেক সুরযুক্ত শব্দের গুন বা জাতি থাকে। সুরবর্জিত শব্দের গুন বা জাতি থাকেনা।

৪। সুরযুক্ত শব্দের প্রাবল্য এবং তীক্ষ্ণতা হঠাৎ পরিবর্তন হয় না। সুর বর্জিত শব্দের প্রাবল্য এবং তীক্ষ্ণতার হঠাৎ পরিবর্তন হয়।

2878 views Answered

Related Questions

Next steps