1 Answers
ইসলাম ধর্মের অনুসারীদের বিশ্বাস অনুসারে আদম (আঃ) ছিলেন প্রথম সৃষ্ট মানব। তার স্ত্রী ছিলেন হাওয়া (আঃ)।
আল্লাহ তাআলা বাবা-মা ছাড়াই মাটি দ্বারা সৃষ্টি করেছেন আদম (আঃ) কে।মানুষের সৃষ্টি একটি অলৌকিক ঘটনা। মহান আল্লাহ কাদামাটি দিয়ে প্রথম মানব আদমকে সৃষ্টি করেছেন। তারপর তিনি এই কাদার কাঠামোকে রুহ বা আত্মা দান করেছেন।
মহাগ্রন্থ আল-কোরআনে মহান আল্লাহ স্পষ্ট ভাষায় ঘোষণা করেছেন যে, কাদামাটি থেকে মানব সৃষ্টির সূচনা। (সুরা সাজদাহ, আয়াত : ৭)।
অন্য আয়াতে এসেছে, পোড়া মাটির মতো শুষ্ক মাটি থেকে (আদমকে) সৃষ্টি করেছি। (সুরা আর-রহমান, আয়াত : ১৪)।
আরো ইরশাদ হয়েছে, আল্লাহ তাকে নিজ হাতে সৃষ্টি করেছেন।(সুরা সোয়াদ, আয়াত : ৭৫)।
আদম (আঃ) মাটির সারাংশ থেকে সৃষ্টি। কিন্তু মা হাওয়া (আঃ) কী দিয়ে সৃষ্টি সে সম্পর্কে পবিত্র কোরআনে বলা হয়েছে, অতঃপর তিনি তার থেকে তার যুগল সৃষ্টি করেছেন। (সুরা জুমার, আয়াত : ৬)।
আরো ইরশাদ হয়েছে, ‘তিনি তার (আদম) থেকে তার সঙ্গিনীকে সৃষ্টি করেছেন আর বিস্তার করেছেন তাদের দুইজন থেকে অগণিত নারী-পুরুষ। (সুরা নিসা, আয়াত : ১)।
অন্যত্র বলেন, তোমাদের মধ্য থেকে তোমাদের সঙ্গিনীকে, তোমাদের জন্যই সৃষ্টি করেছেন। (সুরা রুম, আয়াত : ২১)।
মহান আল্লাহ আদম (আঃ)-এর পাঁজরের বাঁকা হাড় থেকে মা হাওয়াকে সৃষ্টি করেছেন। এ বিষয়ে রাসুলুল্লাহ (সাঃ) বলেছেন, নারী জাতিকে পাঁজরের বাঁকা হাড় দ্বারা সৃষ্টি করা হয়েছে। আর পাঁজরের হাড়ের মধ্যে একেবারে ওপরের হাড়টি অধিক বাঁকা। যদি তা সোজা করতে যাও, ভেঙে ফেলবে। আর যদি তা ছেড়ে দাও, তবে সব সময় বাঁকাই থাকবে। সুতরাং তোমরা নারীর সঙ্গে উত্তম ও উপদেশমূলক কথাবার্তা বলবে। (বুখারি হাদিস : ৩০৮৫)।
সুতরাং পৃথিবীতে প্রথম মানব আদম (আ.) মাটি থেকে এবং প্রথম মানবী হাওয়া (আঃ) আদমের পাঁজরের বাঁকা হাড় থেকে সৃষ্টি।
আল্লাহ তাআলা সর্বপ্রথম হজরত আদম আলাইহিস সালামকে সৃষ্টির পর তার চিত্ত বিনোদন ও মানুষের প্রজন্ম সৃষ্টি লক্ষ্যে হজরত আদম থেকে মা হাওয়াকে সৃষ্টি করেন।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy