প্রকৃত প্রেমিক এর লক্ষন গুলো কি?
2 Answers
http://www.sylhetview24.com/images/news/14248.jpeg প্রেম করতে গিয়ে অনেক মেয়েই প্রতারণার শিকার হন। কারো প্রেমে পড়ার আগে উপায়গুলোর সাথে মিলিয়ে নিতে পারেন। তাতে সঠিক প্রেমিককে খুঁজে পেতে সুবিধা হবে। বিবেকবর্জিত মানসিকতা: ধরুন, আপনাকে কথা দিয়ে আপনার প্রেমিক তা রাখতে পারেননি। কিন্তু এর জন্য তার মধ্যে কোনো অনুশোচনা নেই। আপনি কষ্ট পেয়েছেন কি না, তা নিয়ে তার মাথাব্যথাও নেই। তিনি তার মতোই আছেন। তাহলে বুঝবেন আপনার ব্যাপারে তিনি খুব একটা মনোযোগী নন। কারণে-অকারণে মিথ্যে বলা: আপনার প্রেমিক বা হবু প্রেমিক কারণে-অকারণে অবলীলায় মিথ্যা বলে যাচ্ছেন, তখনই ধরে নেবেন এই ছেলের ব্যাপারে সিদ্ধান্ত নিতে ভেবেচিন্তে দেখার বিষয় আছে। মনে রাখবেন, নিয়মিত মিথ্যা বলা একজন খ্যাপাটে বা বিকারগ্রস্ত মানুষেরই লক্ষণ। আর আপনার সঙ্গে মিথ্যে বলা মানে সম্পর্কের সঙ্গে প্রতারণা করা। সহমর্মিতার অভাব: আপনার সুখে- দুঃখে যদি প্রতিনিয়তই সমানভাবে আপনার প্রেমিক একাত্ম হতে না পারেন এবং সব সময় নিজেকে নিয়েই ব্যস্ত থাকেন, তাহলে বুঝবেন আপনি একজন আত্মকেন্দ্রিক বিকারগ্রস্ত মানুষের সঙ্গে প্রেম করছেন। বিষয়টি বোঝা মাত্রই আপনাকে সতর্ক হতে হবে।
প্রকৃত প্রেমিক প্রেমিকাদের মাঝে যেসব বিষয় লক্ষণীয়: ১। দুজনই দুজনকে একটু শাসন করতে চায়। কোনো পছন্দ, অপছন্দের বিষয় মেনে চলা বা ছেড়ে দেওয়ার কথা বলে তারা পরস্পরকে মনের মত করে উপযোগী করে তোলে। ২। ঘন ঘন অভিমান আর তা ভাঙ্গানোর একটা অশেষ ধারা চলতেই থাকবে। ৩। কোনো একজন তার বিপরীত লিঙ্গের কারো সাথে কথা বললে অপরজন তা পছন্দ করবেনা, যদিও বেশীরভাগ সময় চুপ থাকে, তবে হাবভাব দেখে বোঝা যায়। http://vignette1.wikia.nocookie.net/diabolik-lovers/images/8/83/Kanato_-_Ending_-_No.01_-_CG_1.png/SAALiveBD ৪। ছেলে সর্বদা মেয়েকে ঠিক মত লেখাপড়া করার, শালীন ভাবে চলা ফেরা করার এবং ধর্মীয় বিষয়গুলো মেনে চলতে বলবে। ৫। মেয়েও ছেলেকে পড়ালেখা করতে ও ভবিষ্যত নিয়ে ভাবতে ও সে অনুযায়ী এগিয়ে যেতে বলবে। ৬। প্রকৃত ভালোবাসায় কেউ তা অন্যান্যদের কাছে প্রচার করেনা, নিজেদের ভালোবাসা নিজেদের মধ্যেই সীমাবদ্ধ রাখে। ৭। কেউ কখনো পরস্পরের উপর কোনো বিষয়ে প্রতিশোধ নেয়না। তবে আবেগিক কিছু বিষয়ে মিষ্টিমধুর প্রতিশোধ নিতেই পারে। ৮। ফোনে কথা বলা শেষ হলে I love u, I miss you, good bye এগুলো বলতে বলতেই আরও ৪-৫ মিনিট কেটে যাবে। ৯। পরস্পরের পারিবারিক কথা শেয়ার করবে এবং যেকোনো বিষয়ে পরামর্শ চাইবে। ১০। কোথাও বেড়াতে গেলে অপরজন শত মনঃক্ষুণ্ণ হবে, এমনকি যদি বেড়ানোটা ১দিনেরও হয়। এছাড়া আরও অনেক লক্ষণ থাকে।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy