এইচএসসি পরীক্ষার জিপিএ বের করার নিয়ম কি?

এইচ এস সি জিপিএ বের করার

নিয়ম কি? 
13867 views

2 Answers

আপনি এই ওয়েব এ গেলে ফলাফল বের করার টেকনিক পেয়ে যাবেন

আপনার compulsory সাবজেক্ট এ প্রাপ্ত মোট পয়েন্ট এর সাথে অপশনাল এ প্রাপ্ত পয়েন্ট থেকে ২ পয়েন্ট বাদ দিয়ে অতিরিক্ত পয়েন্ট যোগ করুন।তারপর মোট পয়েন্ট কে compulsory subjects সংখ্যা দিয়ে ভাগ করুন।
প্রাপ্ত  ফলাফল আপনার ফলাফল।
ধন্যবাদ-রাজু নীলফামারী
13867 views Answered

এইচ এস সি জিপিএ বের করার নিয়ম

গ্রেডিং সিস্টেমে প্রতিটা গ্রেডের জন্য একটা গ্রেড পয়েন্ট থাকে। সেগুলোর গড় করে গ্রড পয়েন্ট অ্যাভারেজ বা জিপিএ বের করে।


লেটার গ্রেড
প্রাপ্ত নাম্বার
গ্রেড পয়েন্ট
A+ 80-100 5.00
A 70-79 4.00
A- 60-69 3.50
B 50-59 3.00
C 40-49 2.00
D 33-39 1.00
F 00-32 0.00



- তবে সবগুলো বিষয়ের আপেক্ষিক গুরুত্ব সমান না থাকলে প্রতিটি বিষয়ের গ্রেড পয়েন্টকে আপেক্ষিক গুরুত্ব দিয়ে গুন করে সেই গুনফলগুলোর যোগফলকে শুধুমাত্র আপেক্ষিক গুরুত্বের যোগফল দিয়ে ভাগ করতে হয়।


ধরুন আপনার প্রাপ্ত নাম্বার ও গ্রেড ও পয়েন্ট

১ম সাব -  ৮৫ - A+ = ৫

২য় সাব - ৮৩ - A+ =৫

৩ য় সাব - ৭৪- A = ৪

৪ র্থ সাব - ৭৬ - A = ৪

৫ ম সাব - ৭৭- A = ৪

৬ ষ্ঠ সাব - ৭২ A = ৪

মোট পয়েন্ট = ৫+৫+৪+৪+৪+৪=২৬  পয়েন্ট

এবার

এক্সট্রা সাব ৮৮- A+ =৫

এই এক্সট্রা সাব এ যে পয়েন্ট পাবেন সে খান থেকে ২ পয়েন্ট বিয়োগ করে তা মুল সাব এর সাথে যোগ হয়।

এখানে ৫ পয়েন্ট এর জন্য ৫-২ = ৩ পয়েন্ট মুল পয়েন্ট এর সাথে যোগ হবে ।


সুতরাং 

= মুল পয়েন্ট + এক্সট্রা সাব থেকে প্রাপ্ত পয়েন্ট

= ২৬ + ৩ = ২৯

এবার এই পয়েন্ট কে সাব সংখা দিয়া ভাগ করতে হবে ।

সুতরাং

২৯/ ৬ = ৪.৮৩     ( ৬= সাব সংখা)


সুতরাং

আপনি A  গ্রেডে ৪.৮৩  পয়েন্ট পেয়েছেন।


আশা করি বুঝতে পারবেন। 

13867 views Answered

Related Questions

জিপিএ ৫ কি?
1 Answers 2436 Views

Next steps