1 Answers
পরীক্ষার্থীগণ আজ থেকেই খাতা পুন:নিরীক্ষণে আবেদন করতে পারবেন। নিচে জেনে নিন কিভাবে খাতা পুন:নিরীক্ষণে আবেদন করবেন ।খাতা পুন:নিরীক্ষণের জন্য আবেদন করতে আপনাকে অবশ্যই টেলিটক মোবাইল অপারেটর এর মাধ্যমে আবেদন করতে হবে । ♦আবেদন করার আগে আপনার টেলিটক সিমটিতে নির্দিষ্ট পরিমাণ টাকা রিচার্জ করে নিন । ♦এখন স্টেপ গুলো ফলো করুনঃ ♦১ ) প্রথমে আপনার মোবাইলের ম্যাসেজ অপশনে গিয়ে টাইপ করুনঃ RSC আপনার বোর্ডের প্রথম ৩ অক্ষর আপনার রোল সাবজেক্ট কোড । এর পর পাঠিয়ে দিন ১৬২২২ নাম্বারে।একাধিক বিষয়ে আবেদন করতে চাইলে সব বিষয়ের সাবজেক্ট কোড গুলো কমা (,) দিয়ে পৃথক করে লিখুন। যেমনঃ 101,107 ♦২) ফিরতি ম্যাসেজে আপনার সম্মতি চেয়ে একটা পিন নাম্বার দেওয়া হবে। আপনি যদি আবেদনটি চালিয়ে যেতেআগ্রহী হন । তাহলে আপনার মোবাইল এর ম্যাসেজ অপশনে গিয়ে আবার টাইপ করুনঃ RSC YES PIN number Your Contact Number এখন পাঠিয়ে দিন ১৬২২২ নাম্বারে। এখন আপনার ব্যালেন্স থেকে নির্দিষ্ট পরিমাণ টাকা কেটে নেওয়া হবে। ♦৩) এখন আপনার আবেদন সম্পূর্ণ হওয়ার কনফরমেশন ম্যাসেজ আপনাকে ফিরতি SMS এ পাঠিয়ে দেবে টেলিটক । ♦আবেদনকারীকে প্রতি বিষয়ের জন্যা আবেদন করতে ১৫০/= হারে পরিষোধ করতে হবে । এই টাকা আবেদন করার সময় ব্যালেন্স থেকে কেটে নেওয়া হবে ।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy