চোখের নিচে কালো দাগ দূর করার কোন উপায় আছে কি?
2 Answers
সুন্দর দুটি চোখ যেন প্রশান্তির আশ্রয়।
চোখের সৌন্দর্য মুখের ওপর বিরাট
একটা প্রভাব ফেলে। সৌন্দর্যের
বর্ণনায় চোখের সৌন্দর্যই সবার
আগে। মানুষের চেহারার সবচেয়ে সুন্দর
একটি অঙ্গ চোখ। এটি খুব বেশি
স্পর্শকাতর। কিন্তু সেই সুন্দর দুটি
চোখের নিচে যদি দেখা যায় কালো দাগ
বা আন্ডার আই ডার্ক সার্কেল তাহলে
পুরো সৌন্দর্যেই ভাটা পড়ে যায়।
প্রায় মানুষেরই চোখের নিচে কালো দাগ
পরে। এতে সুন্দর চেহারা ঢাকা পরে যায়।
চোখের নিচে কালো দাগ একটি সাধারণ
সমস্যা। নানা কারণে চোখের নিচে কালো
দাগ পড়তে পারে। এর মধ্যে
উল্লেখ্যযোগ্য হলো - খাবারে অনিহা,
অতিরিক্ত দুশ্চিন্তা, রাত জেগে থাকা বা ঘুম
কম হওয়া, কাজের বাড়তি চাপ নেওয়া,
বার্ধক্যজনিত কারণ, অনেক সময় সূর্যের
অতি বেগুণী রশ্মির কারণেও চোখের
নিচে কালো দাগ পড়ে থাকে।
সহজ উপায়ে আপনি আপনার চোখের
নিচের কালো দাগ দূর করতে পারেন। আর
তা করতে পারেন আপনার হাতের কাছে যা
আছে তাই দিয়ে। এজন্য চাই চোখের
বাড়তি যত্ন। এই কালো দাগ হওয়ার পেছনে
মূলত আমরা নিজেরাই দায়ী। ভাবছেন
কিভাবে?
তাহলে চলুন এবার সহজ কিছু টিপস জেনে
নেয়া যাক:
খোসাসহ আলু বেঁটে চোখের
নিচে লাগাতে হবে। তিন চার দিন এই
পেস্টটি ব্যবহার করুন। চোখের
নিচের কালো দাগ দূর হয়ে যাবে
ইনশাল্লাহ। তবে সাবধান রান্না ঘরের
শিলপাটা দিয়ে বাটতে হলে দেখে নিন
আগে মরিচ বাটা হয়েছে কি না!
হাতের তর্জনি আঙ্গুলে দু’ফোটা মুধু
নিয়ে চোখের চারপাশে ধীরে
ধীরে লাগান। কিছুক্ষণ পর ঠাণ্ডা পানি
দিয়ে ধুয়ে ফেলুন। এটা চোখের
উপরের চামরার রোদে পোড়া ভাব দূর
করতে সাহায্য করে।
শশা এবং আলু স্লাইস করে কেটে নিন।
প্রথমে চোখ বন্ধ করে উপরে দুই
টুকরো শশা লাগান। এভাবে ২০ মিনিট
রাখুন। এবার একইভাবে আলুর স্লাইস
চোখের উপর লাগান। অথবা শশা এবং
আলু ব্লেন্ড করে নিন। দু’টুকরো তুলা
নিন। এবার ব্লেন্ড করা রস তুলাতে
নিয়ে চোখে লাগাতে পারেন।
এভাবে ১৫ - ২০ মিনিট রাখুন। সপ্তহে
অন্তত তিনদিন এটা করুন। আপনি নিজেই
এর কারিশমা বুঝতে পারবেন।
পুদিনা পাতার রস চোখর কালা দাগ দূর
করতে সাহায্য করে। পুদিনা পাতার রস
তুলাতে করে চোখের যে অংশে
কালো দাগ আছে সেখানে লাগান।
সাবধান থাকবেন যেন কোনভাবেই এই
রস চোখের ভেতরে প্রবেশ না
করে। পুদিনার রস আর্য়ুবেদিক ওষুধের
কাজ করে। এই রস ঠাণ্ডা হওয়ায় আপনার
চোখকেও ঠাণ্ডা রাখবে বেশ সময়
নিয়ে। দেখবেন চোখে অনেক
প্রশান্তি লাগবে।
গোলাপজল ব্যবহার করতে পারেন।
এটাও আয়ুরবেদিক হিসেবে কাজ
করে। প্রতিদিন ঘুমাতে যাওয়ার আগে
তুলার মধ্যে দু ফোটা গোলাপজল
নিয়ে চোখের চার পাশে লাগান।
এভাবে ১৫ মিনিট ম্যাসেজ করেন।
দেখবেন চোখে কমলতা ফিরে
আসবে আর ক্লান্তি ভাব দূর হয়ে
যাবে।
এক টুকরো বরফ নিয়ে চোখের
চারপাশে ধীরে ধীরে লাগান।
চোখের কালো ভাব দূর করতে বরফ
আসাধারণ কাজ করে।
বাসায় অবসর সময়ে কচি শশা পেস্ট
করে চোখের নিচে দিয়ে মাত্র ১০
মিনিট চিৎ হয়ে শুয়ে থাকুন।
রোদে চলাফেরা করার সময় রোদ
চশমা ব্যবহার করুন।
যাদের তৈলাক্ত ত্বক তারা কখনোই
কোল্ড ক্রিম ব্যবহার করবেন না।
যাদের শুষ্ক ত্বক তারা ক্লিনজিং
এভয়েড করবেন।
মানসিক চাপ এড়িয়ে চলুন। মনকে চাঙ্গা
রাখার চেষ্টা করুন সবসময়।
প্রতিদিন কাজের এক ফাঁকে ১০ মিনিট
চোখ বুজে শবাসন করুন। মনে
রাখবেন, চোখের নীচে কালোদাগ
দুর করতে লেজার কোন ভাবেই
ব্যবহার করা উচিৎ হবে না।
ঘুমাতে যাওয়ার আগে চোখ বন্ধ করে
চারপাশে বাদামের তেল দিয়ে ম্যাসেজ
করুন। এটা কালো দাগ তুলতে খুব ভল
কাজ করে। এছাড়া চোখের চামরা
কুচকানোও দূর করে।
রাতের ঘুমটি হওয়া চাই একটানা। তাই আট
ঘণ্টা ঘুমানোর চেষ্টা করুন। ঘুমের
আগে রিলাক্স মুডে চলে যান।
স্বাস্থোজ্জ্বল চেহারা এবং সুস্থ্যদেহ
বজায় রাখতে যেসব বিষয়ে আপনাকে
সচেতন থাকতে হবে তা হলো - প্রতিদিন
অন্তত ৮ / ১০ গ্লাস পানি পান করুন। নিয়মিত কম
করে হলেও ৮ ঘণ্টা ঘুমান। বেশি বেশি
সবুজ শাক - সবজি খান। খাবারের পাশাপাশি সালাদ
খাবেন। এটা আপনার শরীরের স্থুলতা
কমাতে সাহায্য করবে। প্রতিদিন চোখের
ব্যয়াম করুন। চেষ্টা করুন দুশ্চিন্তা থেকে
বিরত থাকার। দিনের যেকোন সময়
বেছে নিন চোখের যত্নে ব্যয়
করতে তবে ভালো হয় সময়টা ভোরে
অথবা রাতে ঘুমাতে যাওয়ার আগে হলে।
বাহির থেকে ঘরে ফিরে চোখে
পরিস্কার পানি দিয়ে ঝাপটা দিন।
আর হ্যাঁ দাগ মুক্ত হয়ে যাবার পর আপনার
জন্য রাত্রি জাগরন নিষিদ্ধ!
চোখের নিচে কালি দূর করার ঘরোয়া উপায় জেনে নিই। টমেটো টমেটো চোখের নীচের কালো দাগ দূর করতে অনেক কার্যকরী ভূমিকা োখের পালন করে। এর সাথে সাথে আপনার ত্বককে করবে কোমল লাবন্যময়। ১ চা চামচ টমেটোর রস, ১ চাচামচ লেবুর রস মিশিয়ে নিন। এটি চোখের নিচে লাগান। ১০ মিনিট পর ধুয়ে ফেলুন। এটি দিনে ২ বার করা চেষ্টা করুন। টমেটোর রস , লেবুর রস আর সাথে পুদিনা পাতা যোগ করে তৈরি করে নিতে পারেন দারুন একটি হেলথ ড্রিংক। এটি আপনার চোখের নীচের কালি ভিতর থেকে দূর করতে সাহায্য করবে। আলুর পেষ্ট ১/২ টি আলু পেষ্ট করে রস বের করে নিন। ছোট ছোট তুলার বল করে সেটি আলুর রসের মধ্যে ভিজিয়ে নিন। এখন চোখ বন্ধ করুন এবং তুলাটি চোখের ওপর রাখেন। তুলা এমনভাবে রাখবেন যাতে চোখের নিচের কালি পড়া স্থানটি ঢেকে যায়। এইভাবে ১০/ ১৫ মিনিট অপেক্ষা করুন। এরপর ঠাণ্ডা পানি দিয়ে মুখ ধুয়ে ফেলুন। ঠাণ্ডা চায়ের ব্যাগ চায়ের ব্যাগ দিয়ে ও চোখের নিচে কালি দূর করা সম্ভব। সবুজ বা কালো চায়ের ব্যাগ ঠান্ডা করে নিন। আপনার চোখের ওপর ঠান্ডা চায়ের ব্যাগটি রাখুন। ১০/ ১৫ মিনিট পর চায়ের ব্যাগ সরিয়ে ফেলুন। দিনে ২/৩ বার করার চেষ্টা করুন। ঠান্ডা দুধ প্রতিদিন ঠাণ্ডা দুধ ব্যবহারে আপানার চোখের নীচের কালো দাগ দূর করে থাকে। তুলার বল ঠাণ্ডা দুধে ভিজিয়ে নিন। ভেজা তুলার বল আপানার চোখে ওপর রাখুন। ১০/১৫ মিনিট পর তুলা সরিয়ে নিন। এরপর পানি দিয়ে ধুয়ে ফেলুন। এটি প্রতিদিন করাতে আপানার চোখের নীচের কালির দাগ করবে। কমলার রস কমলার রস চোখের কালি দূর করার অন্যতম একটি উপায়। কমলার রসের সাথে কয়েক ফোঁটা গ্লিসারিন মিশিয়ে নিন। এটি চোখের নিচে লাগান। এটি শুধু চোখের নীচের কালি দূর করবে না আপনার চোখের গ্লো বাড়িয়ে দিবে বহুগুণ।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy