শরীর এর উজ্জলতা বাড়ানোর কোন উপায় আছে কি?
আমি দেখতে শ্যামলা, আমি কিছু দিন ধরে একটা ক্রিম ব্যাবহার করছি এতে আমার চেহারা কিছুটা উজ্জ্বল হয়েছে, এখন এমন কোন উপায় আছে যাতে করে আমি আমার সরির টাকেও একটু উজ্জ্বল করতে পারি??????কারন চেহারা ফর্সা থাকবে, আর স্শরীর টা শ্যামলা থাকবে, এতে তো ভাল লাগবে না। আমাকে বলবেন এমন কোন বডি লোসন আছে কি?, যা ব্যাবহার করে আমি আমার শরীর টাকে উজ্জ্বল করতে পারবো? আমার খুব উপকার হবে যদি কেউ আমায় সঠিক একটা পরামর্শ দেয়.........
2 Answers
ত্বকের রঙ ফর্সা বা উজ্জ্বল
করতে চাইলে রোজ সকালে
ছোট্ট একটি রুটিন মেনে চলুন।
মাত্র ৭ দিনে লক্ষ্য করতে
পারবেন পার্থক্য, উজ্জ্বল ও
প্রাণবন্ত হয়ে উঠবে ত্বকের
রঙ। ১ মাস টানা মেনে চললে
দারুণ উজ্জ্বল আর ফর্সা হয়ে
উঠবে আপনার রঙ। ত্বকের রঙ
উজ্জল করতে রোজ সকালে
করণীয় সম্পর্কে :
# ঘুম থেকে উঠেই এক গ্লাস
উষ্ণ পানি খাবেন খালি পেটে।
চাইলে সামান্য মধু মিশিয়েও
খেতে পারেন। এক গ্লাস উষ্ণ
পানি কেবল ত্বক নয়, আপনার বাকি
দেহকেও সতেজ করে
তুলবে। এবং আপনার পরবর্তী
রূপচর্চার জন্য ত্বককে প্রস্তুত
করবে।
# মুখে ভাপ নিন। একটি হাঁড়িতে
গরম পানি নিয়ে সেই বাষ্প মুখে
লাগান কয়েক মিনিট। খুব বেশী
কাছ থেকে বাষ্প লাগাবেন না।
খুব বেশী উত্তাপও যেন না
লাগে। মুখে ভাগ দেয়া হলে
পরিষ্কার তুলো দিয়ে মুখ মুছে
নিন।
# এবার আসে ফেস মাস্কের
পালা। একটি টমেটো নিন। মাঝ
থেকে কেটে দুভাগ করে
ভেতরের পাল্প সবটুকু বের
করে নিন। এর সাথে দিন আধা চামচ
লেবুর রস, ১ টেবিল চামচ কাঁচা দুধ,
সামান্য মধু। সম্ভব হলে ১ টেবিল
চামচ শসার রসও দিন। লেবু ও
টমেটো ন্যাচারাল ব্লিচ হিসাবে
কাজ করবে, দুধ যোগাবে
ময়েশ্চার, মধু দূর করবে
ব্যাকটেরিয়ার আক্রমণ আর শসা
কমাবে অতিরিক্ত তেল। এই
ফেস মাস্কটি মুখে ও গলায়-হাতে
কিংবা অন্যান্য জায়গায় মাখুন। ২০
থেকে ৩০ মিনিট রাখুন। রেখে
ধুয়ে ফেলুন ঠাণ্ডা পানি দিয়ে। মুখ
মুছে হালকা ময়েশ্চারাইজার লাগিয়ে
নিন। বাইরে যাওয়ার প্রয়োজন
থাকলে অবশসই সানস্ক্রিন
মাখুন।
# ত্বকের রঙ ফর্সা করতে
রোজ সকালে এক গ্লাস
গাজরের জুস খাওয়া অভ্যাস করুন।
উজ্জলতা বাড়াতে আপনাকে যে কাজ করতে হবে.....লেবু,ময়দা,গরম পানি,টমেটো এগুলো লাগবে.....প্রথমে লেবুর রস সামান্য ময়দায় মিশিয়ে নিবেন.....তারপর আপনাকে আপনার মুখে মিশানো জিনিস মিশাতে হবে.....৫ মিনিট পর গরম পানি দিয়ে ধুয়ে ফেলতে হবে.....তারপর টমেটোর রস আলতো ভাবে আপনার মুখে লাগান.....তারপর ২০ মিনিট পর ধুয়ে ফেলুন.....তারপর আপনি আপনার মুখে বরফ ঘশে নিন.....উক্ত কাজগুলো প্রতিদিন করুন।আশা করি উজ্জলতা বাড়বে।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy