স্ত্রীর কাবিনের টাকা মাফ পেতে পারি কি?
আমার বিয়ের ১১ মাস হলো। সন্তান নেই। প্রতিদিন সংসারে অশান্তি। একদিনও শান্তিতে থাকতে পারিনি। কারণ, আমার বউয়ের স্বভাব ভাল না। অনেক বিচার করেও কোনো লাভ হয়নি। আমার পরিবারে খুবই ঝামেলায় আছি। এখন আমি তাকে নিয়ে সংসার করব না। এখন আমার কথা হল বিয়ের সময় কাপড় সোনা বাবদ ৬০০০০ টাকা দিছি। আর কাবিন ১.৫ লক্ষ টাকা বাকি ছিলো। এখান থেকে কতো দিতে হবে বা অল্প করে কি দেওয়া যাবে? বা কিছু টাকা মাফ পেতে পারি কি? আর ওরা আমাকে বিয়ের উপহার হিসেবে ৯০,০০০ টাকা দিয়ে ছিল, সেটাও দিতে হবে কি?
3044 views
2 Answers
তালাক দিলে কাবিননামার দেড় লক্ষ টাকা অবশ্যই দিয়ে দিতে হবে। তবে বিয়ের সময় উপঢৌকন হিসেবে তাদের দেওয়া ৯০০০০ টাকা ফিরিয়ে দিতে হবে না।
3044 views
Answered
আপনাকে তারা কি উপহার দিল সেটা বড় কথা না, মোট কথা হল আপনি আপনার স্ত্রীকে তালাক দিতে চাইলে অবশ্যই দেনমোহরের টাকা পুরাপুরি পরিশোধ করতে হবে তবে যদি কিছু অংশ আপনার স্ত্রী মাফ করে দেয় তবে মাফ হবে নতুবা পুরা টাকা পরিশোধ করতে হবে।
3044 views
Answered
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy