1 Answers
এটি একটি দণ্ডবিধি।
৩২৬ নং ধারাটি নিম্নরূপ-
যে ব্যক্তি, ৩৩৫ ধারায় ব্যবস্থিত ক্ষেত্র ব্যতিরেকে গুলী ছুড়িবার, ছুরিকাঘাত করিবার বা কর্তন করিবার যে কোন যন্ত্র, অথবা অন্য যেকোন যন্ত্র ব্যবহারে মৃত্যু ঘটাইবার সম্ভাবনা রহিয়াছে, অথবা অগ্নি বা কোন উত্তপ্ত বস্তু কিংবা যেকোন বিষ, অথবা কোন ক্ষয়কারক পদার্থ, অথবা কোন বিষ্ফোরক দ্রব্য কিংবা এইরূপ কোন দ্রব্য যাহা নিংশ্বাসের সহিত গ্রহণ করা, গলাধঃকরণ করা বা রক্তে গ্রহণ করা মানবদেহের পক্ষে ক্ষতিকারক, অথবা যেকোন প্রাণীর স্বেচ্ছাকৃতভাবে গুরুতর আঘাত প্রদান করে, সেই ব্যক্তি কারাদন্ডে অথবা যেকোন বর্ণনার কারাদন্ডে- যাহার মেয়াদ দশ বছর পর্যন্ত হইতে পারে, দন্ডিত হইবে এবং তদুপরি অর্থদন্ডে ও দন্ডনীয় হইবে।
যে ব্যক্তি, ৩৩৫ ধারায় বিধানকৃত ক্ষেত্র ব্যতিরেকে স্বেচ্ছাকৃতভাবে নিম্নবর্ণিতভাবে-
ক) ৩২০ ধারায় দ্বিতীয়তভাবে বর্ণিত অপরাধ যখন উভয় চক্ষুর ব্যাপারে হয় উৎপাটন দ্বারা বা যেকোন ধরনের এসিড জাতীয় পদার্থ দ্বারা অথবা
খ) ৩২০ ধারার ষষ্ঠতভাবে বর্ণিত অপরাধ যখন কোন ধরনের এসিড জাতীয় পদার্থ দ্বারা কোন ব্যক্তিকে গুরুতর আঘাত করে, তাহাকে মৃত্যুদন্ডে বা যাবজ্জীবন কারাদন্ডের এবং জরিমানার শাস্তি প্রদান করা হইবে।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy