5 Answers

অ্যাফিলিয়েট মার্কেটিং বা ডিজিটাল মার্কেটিং কি ?

 0

মার্কেটিং হচ্ছে যে কোন পণ্য অথবা সার্ভিস এর প্রচার প্রচারনা করে ওই পণ্যের ক্রেতা তৈরি করা। ঠিক এই জিনিসটিই অনলাইনে করলে সেটাকে বলা হয় “ডিজিটাল মার্কেটিং” বা অ্যাফিলিয়েট মার্কেটিং। অ্যাফিলিয়েট মার্কেটিং হচ্ছে খুব দ্রুত এবং কম খরচে অনলাইনে টাকা উপার্জন করার উপায়।

যখন “ডিজিটাল মার্কেটিং” ব্যাবহার করে নিজের কোন পন্য অথবা সার্ভিস বিক্রি বা প্রমোশন করলে সেটাকে বলা হয় ইন্টারনেট মার্কেটিং, আর যখন যখন “ডিজিটাল মার্কেটিং” ব্যবহার করে অন্য কারও পন্য অথবা সার্ভিস কমিশন ভিত্তিক প্রমোশন করলে সেটাকে বলা হয় অ্যাফিলিয়েট মার্কেটিং। অর্থাত, অ্যাফিলিয়েট মার্কেটিং হচ্ছে, অন্য কারো কোন পন্য অথবা সার্ভিস কমিশনের বিনিময়ে বিক্রি করে দেওয়া অথবা লিড পাইয়ে দেওয়া। বর্তমানে বিভিন্ন মার্কেটপ্লেস আছে যারা ফিজিক্যাল ও ডিজিটাল প্রডাক্ট অ্যাফিলিয়েট মার্কেটারদের প্রমোশনের মাধ্যমে তাদের পণ্য বিক্রি করার সুযোগ করে দেয়। সহজ ভাবে বলা যায়, অ্যাফিলিয়েট মার্কেটিং হলো এমন একটি জিনিস যার মাধ্যমে প্রথমত আপনি কারো বা কোনো প্রতিষ্ঠানের পণ্য বা সেবা প্রমোট করবেন। এখন কোন ক্রেতা যদি আপনার দেয়া অ্যাফিলিয়েট লিংকের মাধ্যমে ঐ পণ্য বা সেবা কেনেন, তাহলে আপনি একটি নিদ্দিষ্ট পরিমান কমিশন পাবেন।
আর এই কমিশন আপনার কাছে পৌছে দেবে মার্চেন্ট অর্থাৎ যার পণ্য বিক্রি করছেন তিনি ।

অ্যাফিলিয়েট মার্কেটিং এক এক জন এক এক ভাবে করে থাকেন। প্রডাক্ট, টার্গেট মার্কেট এবং প্রমোশন স্ট্রেটেজির উপর ভিত্তি করে একেক জনের একেক ধরন থাকে। কেউ কেউ ডিরেক্ট পণ্য প্রমোট করে আবার কেউ কেউ রিভিউ বেসড ওয়েবসাইট তৈরি করে আবার অনেকে শুধু প্রডাক্টের ল্যান্ডিং পেজ তৈরি প্রমোট করে থাকে। তাই অ্যাফিলিয়েট মার্কেটিং করতে হলেই প্রথমেই অনেক কিছু জানতে হবে। যেমন, কোন প্রডাক্ট বাছাই করবো, কেন বাছাই করবো? এই প্রডাক্ট গুলো কিভাবে উপস্থাপন করতে হবে এবং  কিভাবে প্রমোট করতে হবে ইত্যাদি।

অ্যাফিলিয়েট মার্কেটিং শুরু করতে হলে কিছু কিছু জিনিস জানতে হবে। এগুলোর মধ্যে রয়েছে  নির্বাচন, প্রোডাক্ট রিসার্স, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, কিওয়ার্ড রিসার্স, কন্টেন্ট তৈরি করা, ওয়েব সাইট তৈরির যাবতীয় ধারনা, ল্যান্ডিং পেজ বানানো, ইমেইল লিস্ট বানানো, লিংক বিল্ডিং, পেইড মার্কেটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং ইত্যাদি।

অ্যাফিলিয়েট মার্কেটিং এর অন্যতম মার্কেট প্লেস হচ্ছে অ্যামাজন অ্যাফিলিয়েট প্রোগ্রাম, ক্লিক ব্যাংক, সিপিএ এম্পায়ার, শেয়ার এ সেল, কমিশন জাংশন ইত্যাদি।


http://www.clickntech.com/প্রযুক্তি-জানালা/সর্বশেষ-প্রযুক্তি/অ্যাফিলিয়েট-মার্কেটিং-বা/



2859 views Answered

যুগ ডিজিটাল যুগ। আপনি পৃথিবীতে বাস করছেন ডিজিটাল প্রযুক্তির মাঝে। সেই হিসেবে আপনার ব্যবসায়ও অবশ্যই ডিজিটাল মার্কেটিং এর মাধ্যমে করতে হবে। আপনি তুলনামুলকভাবে কম খরচে বর্তমান ডিজিটাল মার্কেটিং এর মাধ্যমে কাজ করতে পারেন। ডিজিটাল মার্কেটিং হল ইলেকট্রনিক মিডিয়ার মাধ্যমে পণ্য বা ব্র্যান্ডের প্রচারকে বোঝায়। ইন্টারনেট ডিজিটাল মার্কেটিং এর সঙ্গে ঘনিষ্ঠভাবে যুক্ত। এছাড়া অন্যান্য মাধ্যমগুলো যেমনঃ তারবিহীন টেক্সট মেসেজিং, মোবাইল ইনস্ট্যান্ট মেসেজিং, মোবাইল অ্যাপ্লিকেশন, ইলেকট্রনিক বিলবোর্ড, ডিজিটাল টেলিভিশন ও রেডিও চ্যানেল ইত্যাদিও অন্তর্ভুক্ত রয়েছে।

2859 views Answered

http://www.blog.careersourcebd.com/%E0%A6%A1%E0%A6%BF%E0%A6%9C%E0%A6%BF%E0%A6%9F%E0%A6%BE%E0%A6%B2-%E0%A6%AE%E0%A6%BE%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%95%E0%A7%87%E0%A6%9F%E0%A6%BF%E0%A6%82-%E0%A6%95%E0%A6%BF-%E0%A6%A1%E0%A6%BF%E0%A6%9C/ এই লিঙ্কে প্রবেশ করুন।আপনার উত্তর পেয়ে যাবেন।

2859 views Answered

অনলাইন প্ল্যাটফর্ম ব্যবহার করে আপনার ব্যবসা/সেবা/ব্র্যান্ডকে আরো বেশি বেশি মানুষের কাছে পৌছে দিয়ে ব্যবসার উন্নতি সাধনই হচ্ছে ডিজিটাল মার্কেটিং । এর অনেক শাখা রয়েছে । যে কেউ চাইলে যেকোনো একটি বিষয়ে দক্ষ হয়ে ডিজিটাল মার্কেটিং খাতে ক্যারিয়ার গড়তে পারে । 


এই আর্টিকেলে ডিজিটাল মার্কেটিং এর আদ্যোপান্ত বিশদভাবে বর্ণনা করা আছে । আশা করি উপকারে আসবে । 

ধন্যবাদ । 

2859 views Answered


ডিজিটাল মার্কেটিং এমন একটি প্রক্রিয়া যা ফেসবুক, ইউটিউব, টুইটার, ইন্সট্রাগ্রাম, এবং বিভিন্ন ওয়েবসাইটের মাধ্যমে বক্তাদের নিকট পণ্যের খবর পৌঁছে দেওয়া। সাধারণত এই পদ্ধতিকে ডিজিটাল মার্কেটিং বলা হয়। বর্তমান যুগের ডিজিটাল যুগ আগেকার দিনে যদিও একটি ব্যবসা প্রমোট করার জন্য মাইকিং করা হতো। এবং বাজারে পথে-ঘাটে রাস্তায় পোস্টার লাগানো হতো।

কিন্তু এখন পোস্টার প্রয়োজন পড়ে? এখনকার সবার হাতে একটি হলেও স্মার্টফোন রয়েছে। এবং যার সাথেই স্মার্টফোনে রয়েছে সে কিন্তু ইন্টারনেটের সাথে সম্পর্কিত রয়েছে। আর এই জন্যে বর্তমান মার্কেটিং করার পদ্ধতি হচ্ছে ভিন্ন। খুব সহজেই বিভিন্ন সোশ্যাল মিডিয়া র মাধ্যমে ভক্তদের নিকট অতিশীঘ্রই পণ্যগুলোর খবর পৌঁছে দেওয়া যায়। এবং অফার করা যায়।

তাই অবশ্যই আপনার ব্যবসা প্রমোট এর জন্য ডিজিটাল মার্কেটিং অত্যন্ত প্রয়োজনীয়। আপনি কি জানতে চান ডিজিটাল মার্কেটিং কি ? এবং কেন আপনি ডিজিটাল মার্কেটিং করবেন? ডিজিটাল মার্কেটিং নিয়ে আমি বিশদ একটি আর্টিকেল লিখেছি। আপনি চাইলে আর্টিকেলটি পড়ে ডিজিটাল মার্কেটিং সম্পর্কে জানতে পারবেন। এবং আপনার ব্যবসার প্রমোট এর জন্য ডিজিটাল মার্কেটিং করতে পারবেন।

2859 views Answered

Next steps