3 Answers

ইদ্দত হচ্ছে কোনো নারীর স্বামী যদি মারা যায় অথবা তাকে তালাক দেওয়া হয়, তাহলে তিনি এর পর পরই অন্য কাউকে বিয়ে করতে পারেন না।

কারণ, ঐ নারীর গর্ভে আগের স্বামীর সন্তান আছে কিনা সেটা নিশ্চিত হতে হবে। আর শরীয়ত এই নিশ্চিত হওয়ার সময় নির্ধারণ করে দিয়েছে তালাক হলে পরপর ৩টি পূর্ণাংগ ঋতুকালীন সময়। আর স্বামী মারা গেলে ইদ্দত হচ্ছে ৪ মাস ১০ দিন।

এই সময়ের মাঝে যদি কোনো গর্ভ সঞ্চার হওয়ার লক্ষণ প্রকাশিত প্রকাশিত না হয় তাহলে তিনি ইদ্দত শেষ হলে অন্য কাউকে বিয়ে করতে পারবেন। আর যদি গর্ভ প্রকাশিত হয় তাহলে তার ইদ্দত হবে সন্তান জন্ম দেওয়া পর্যন্ত। সন্তান জন্ম নিলে এর পরে তিনি অন্য কাউকে বিয়ে করতে পারবেন।

7540 views Answered

ইদ্দত অর্থ গননা করা । যাকে অপেক্ষাধীন কাল বলা হয় ।

7540 views Answered

ইদ্দত শব্দের অর্থ গণনা! ইসলামের ভাষায় স্বামী মারা গেলে বা তালাক দিলে স্ত্রীকে নিদির্ষ্ট কিছু সময় অপেক্ষা করতে হয় তাই ইদ্দত.. ইদ্দতের সময় শেষ হলে নতুন কাউকে বিবাহ করা যাবে.. ইদ্দত পালনের সময় ৪ মাস ১০ দিন.. ইদ্দতের মূল উদ্দেশ্য স্ত্রী গর্ভবতী কিনা তার পরীক্ষা করা (সাধারনত ৩ বার মাসিক ঠিক আছে কিনা চেক করা).. যদি স্বামীর সন্তান থাকে তবে ইদ্দতের সময় হবে সন্তান জন্ম হওয়া পর্যন্ত! এছাড়া এই ইদ্দতের সময় অতিরিক্ত সাজগোজ পরিহার করা জরুরি! এই সময়ে তার সাথে কোলাখুলি বিবাহের কথা বলা হারাম!

7540 views Answered

Related Questions

Next steps