আমার সমস্যা ও সমাধান কি?
আমার বয়স ১৯।দীর্ঘদিন ধরে আমি মানসিক ভাবে হতাশাগ্রস্থ।কিছুই ভাল লাগে না।পড়তে মন বসে না।আমি আমার আত্মবিশ্বাস হারিয়ে ফেলেছি।আমার কোন বন্ধুও নেই।আব্বু বলেছে কোন অসুখের লক্ষণ ও নেই।মনে হয় আমি পদদলিত হয়েছি।মাঝে মাঝে খুব কান্না পায়।একটা মেয়েকে ভালোবাসতাম।কিন্তু ওর সাথে যোগাযোগ নেই ৪ বছর।খুব মনে পড়ে।মনের কথা কারো কাছে বলতে পারছি না।সামনে পরীক্ষা।কি করবো বুঝতেছি না।শুধু গান শুনতে মন চায়।প্লিজ কেউ সমাধান দিবেন।তা না হলে বোধ হয় আমি পাগল হয়ে যাবো।।।
2765 views
1 Answers
আপনি সম্ভবত বিষন্নতায় আক্রান্ত,
বিষন্নতায়, আক্রান্ত হলে ক্লান্তি, শক্তিহীন,
মনোযোগের অসুবিধা, সবসময় উদ্বিগ্ন বোধ
করা অন্যকে এড়িয়ে চলা মাঝেমধ্যে
নিজের নিকটস্থবন্ধুও, আশাহীনতা ও
অসহায়ত্ব বোধ করা
ঘুমের সমস্যা, অপরাধবোধ, নিজেকে
অযোগ্য মনে করা, বিরক্তি বোধ,
যেকোন কাজ কঠিন মনে করা
আত্মহত্যা ও মৃত্যু নিয়ে চিন্তা করা, নিজের
ক্ষতি করার চেষ্টা করা, শারীরিক যন্ত্রণা ও
ব্যথা বোধ করা
যৌনসমস্যা
ক্ষুধামন্দা মাথাব্যথা, হজমের সমস্যা হতে
হয়ে থাকে।
বিষন্নতায় আক্রান্তরা নিজের হারিয়ে ফেলে
বাচ্চাদের সাথে সময় কাটান।
কোনখানে ঘুরতে যাওয়া, পছন্দের মানুষদের সাথে আড্ডা, কথা এবং শেয়ার করে নেয়া, ডায়রি অথবা হাতে লিখে লিস্ট বানানো কেন হতাশা কাজ করছে এবং এর পেছনের কারণগুলোও লিস্ট করে ফেলা। সাথে নিজের ভালো দিকগুলো পয়েন্ট আউট করা এবং নিজের সম্পর্কে ভালো অনুভব করা, যেই কাজটা সহজে করেন না - তা করা বা করার চেষ্টা করা - যেমন হতে পারে রান্না, খেলাধুলা অথবা কোন ফানি বা ইন্সপিরেশানাল মুভি দেখা। হতাশা কোন অস্বাভাবিক কিছু না। সবাই কমবেশী আমরা অতৃপ্তিতে ভুগি। কিন্তু কখনো একটা কিছু ধরে নিয়ে কিংবা মেনে নিয়ে বসে থাকাটাই জীবন না। কমতি সবার মধ্যেই আছে। নিজেকে একমাত্র হতভাগা ভাবার মধ্যে কোন মহিমা নাই। আজকে যা হচ্ছে না কালকে হবে, না হলেও অন্যকিছু ভালো হবে। তাও না হলে জীবন থেমে থাকবে না। নিজের সমস্ত ভালোকিছুর ওপর বিশ্বাস স্থাপন আর যত তিক্ততা আছে ভুলে গেলেই হতাশা কেটে যায়
2765 views
Answered
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy